Business Blog

Displaying 81-82 of 82 results.

চাকরি করা অবস্থায় কিভাবে ব্যবসা শুরু করবেন

চাকরি করব, না ছেড়ে দিয়ে ব্যবসা করব এই রকম চিন্তা কম বেশী অনেক চাকরিজীবী করে থাকেন। চাকরি করা অবস্থায় একটি ব্যবসা শুরু করা কঠিন চ্যালেঞ্জ। আজকের এই লেখায় কিভাবে চাকরি করা অবস্থায় একটি ব্যবসা শুরু ও কি ব্যবসা করা যায় তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব।

চাকরি করা অবস্থায় ব্যবসা শুরু করার অনেক কারনই থাকতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য- কারো অধীনে থাকতে না চাওয়া, নিজের মত করে জীবন অতিবাহিত করা, লিমিটলেস টাকা কামানো, ইত্যাদি। আশা করছি BanglaPreneur এর পাঠকগন এই লেখাটি পড়ে কিছু চিন্তার খোরাক পাবেন।

সময়ের হিসাব করুন

আপনি কত ঘণ্টা অফিসে কাজ করছেন এবং আপনার কত ঘণ্টা সময় দিন শেষে পরে থাকে তা জেনে নিন। তারপর আপনার ব্যাক্তিগত কাজের জন্য কত ঘণ্টা সময় লাগে তা জেনে নিন। উদাহরন- আপনি সকাল ৭ টায় ঘুম থেকে উঠেন এবং ৯ টা থেকে অফিসের কাজ শুরু করেন এবং যা বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত চলতে থাকে। তারপর বাসায় আসতে ৬ টা বেজে গেল। এবার আপনি ৬ টা থেকে ৯ টা পর্যন্ত এই ৩ ঘণ্টা ফ্রী থাকেন যা আপনি এই সময় কাজে লাগিয়ে ব্যবসা করতে চাচ্ছেন। অনেকের ক্ষেএে ৪ থেকে ৫ ঘণ্টা সময় ব্যবসায় দিতে পারে। তাছাড়া ছুটির দিনে আপনি চাইলে ব্যবসায় অতিরিক্ত সময় দিতে পারেন। তাহলে আমরা একটি বিষয়ে পরিষ্কার ধরনা পেয়েছি যে, চাকরি করা অবস্থায় আপনি চাইলে গড়ে ৪ ঘণ্টা সময় ব্যবসায় কাজে লাগাতে পারেন।

যে ব্যবসা চাকরি করা অবস্থায় শুরু করা যায়

১। যৌথ মালিকানা ব্যবসা শুরু করতে পারেন, বিশেষ ভাবে যেসব ব্যবসা দোকান ভিত্তিক হয়ে থাকে। এই ব্যবসার জন্য ৩ জন মালিক থাকলে সব থেকে উত্তম। পালা ক্রমে দোকানদারি করা যেতে পারে। উদাহরন- কাপড়ের শোরুম, জুতার দোকান, খেলনার দোকান, ক্রোকারিজ পণ্য, ইত্যাদি।

২। ই-কমার্স। অনেক পণ্যের দিকে না ছুটে, দুই তিনটি পণ্য নিয়ে পার্ট-টাইম ব্যবসা হিসাবে ই-কমার্স শুরু করতে পারেন। সারা দিনে যেই সব পণ্যের অর্ডার পাবেন তা অফিস থেকে এসে কুরিয়ার সার্ভিসর মাধ্যমে এই ব্যবসা চালিয়ে যেতে পারেন। ছুটির দিনে মার্কেটিং এর দিকে নজর দিন। ধৈর্য ও সততার সাথে এই ব্যবসা করলে লাভবান হবেন বলে বিশ্বাস করছি।

৩। পার্ট টাইম অনলাইন ব্লগার। সারাদিন অফিসের কাজ করে যদি আবার বাইরে যেতে মন চায় তাহলে অনলাইন ব্লগিং করতে পারেন। মেধা ও ধৈর্য দিয়ে কাজ করলে অফিসের বেতনের চেয়ে বেশী আয় করতে পারবেন। আরো পড়ুন – ট্রেড লাইসেন্স ব্যবসার শুরুতেই কেন করবেন।

৪। লন্ড্রি ব্যবসা। সম্প্রতি লন্ড্রি ব্যবসা একটি সফল ব্যবসা হিসাবে বেশ পরিচিত। এক বা দুই জন কর্মচারী দিয়ে এই ব্যবসা করতে পারেন। বিকাল থেকে রাত পর্যন্ত আপনি নিজে থেকে তদারকি করতে পারবেন। এই ব্যবসা লস হবার সম্ভবনা খুবই কম। অল্প টাকা দিয়ে লন্ড্রি ব্যবসা শুরু করা যায়। তবে লন্ড্রি দোকান নেওয়ার আগে মার্কেট যাচাই করে নিতে হবে।

৫। আইপিও শেয়ারে আবেদন করুন। অনেক চাকরিজীবীই এই ব্যবসার সাথে আজ সম্পৃক্ত। ১০০ ভাগ ঝুঁকি মুক্ত ব্যবসা করতে চাইলে এই ব্যবসার বিকল্প নেই। পড়ুন- কিভাবে আইপিও’তে শেয়ার পেতে আবেদন করতে হয়

বিশেষ নোটঃ আবেগে পড়ে কখনই চাকরি ছেড়ে ব্যবসা করবেন না। চাকরি আপনি তখনই ছাড়বেন যখন আপনার চাকরির বেতনের থেকে ব্যবসা থেকে বেশী আয় হচ্ছে।

 https://banglapreneur.com/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87/

 

জেনে নিন ব্যবসা সংক্রান্ত নতুন নতুন আইডিয়া পাওয়ার উপায়

ব্যবসা যতটা সহজ ঠিক ততটাই কঠিন। ব্যবসা শুরুর আগে সর্বপ্রথম ব্যবসা সম্পর্কে ভাল ধারনা নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। অনেকে চিন্তায় পরে যান নতুন নতুন ধারনা কিভাবে পাব, কোথায় পাব। আসুন তাহলে জেনে নেই কিভাবে নতুন নতুন আইডিয়া বা ধারনা পাওয়া যেতে পারে।

 ১। নতুন কোন আইডিয়া পাওয়ার জন্য বাহিরে সবার সাথে কথা বলুন-

ঘরে বসে চিন্তা না করে বেড়িয়ে পরুন আইডিয়ার খোঁজে। আপনার আশে পাশের মানুষদের সাথে কথা বলুন। অভিজ্ঞদের থেকে শুনুন, নতুন কিছু জানুন, তাহলে পেয়ে যাবেন অনেক মুল্যবান আইডিয়া। অভিজ্ঞ লোকের পরামর্শ নিন, তারপর ব্যবসার জন্য বাজেট তৈরি করুন। কোন কিছু জানার জন্য লজ্জিত হবেন না। এতে করে আপনি অনেক পিছিয়ে পরতে পারেন।

২। ব্যবসায় নামার আগে নিজেকে বাজিয়ে দেখুন-

আপনি কেন ব্যবসা শুরু করতে চান, আপনি কি কাজ করতে ভালবাসেন, আপনি কোন কাজ সবচেয়ে ভাল করতে পারবেন, ইত্যাদি প্রশ্ন নিজেই নিজেকে করুন। আপনার খুজে পাওয়া উত্তর আপনাকে বলে দেবে আপনি কতদূর যেতে পারবেন, আপনার দ্বারা কোন ব্যবসা হবে। আপনি একটা কাজ করবেন সেটি যদি আপনার মন মত না হয় অথবা আপনার ইচ্ছার বিরুদ্ধে তাহলে সেটাতে আপনি মনোযোগ দিতে পারবেন না তাই সফলতাও সম্ভব নয়।

৩।  আমাদের দেশের সমস্যা সমাধান করা যাবে এমন ব্যবসা শুরু করা যেতে পারে-

আমাদের দেশে ব্যবসা করতে গেলে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। যে কোন দিক থেকে নানান ধরনের সমস্যা আসতে পারে। যেমন ধরুন আমাদের রাজধানী ঢাকা, ঢাকার প্রধান সমস্যা জ্যাম, এই সমস্যা মাথায় রেখে সেই ধরণের ব্যবসা শুরু করতে পারেন। শুধু বড় বড় সমস্যাগুলোর কথা চিন্তা করলেই হবে না ছোট খাটো অনেক সমস্যা আছে সবগুলোর কথাই চিন্তা করুন। মানুষের কল্যানে আসে এমন ছোট ছোট ব্যবসার কথাও চিন্তা করতে পারেন যেমন সাইকেল বা মোটর সাইকেলের পার্টস এর দোকান, এলাকার কাজে আসে এমন ব্যবসাও খারাপ না।

উদাহরন দেয়া যেতে পারে, অভিনেত্রী জেসিকা অ্যালবার কথা। তিনি নিজের সন্তান জন্ম দেয়ার পর “অনেস্ট কো” নামে একটি কম্পানি শুরু করেছিলেন। এনার লক্ষ্য ছিল বাচ্চাদের জন্য পরিবেশ উপযোগী পন্য বাসায় বাসায় পৌঁছিয়ে দেয়া। বর্তমানে কোম্পানিটির বাজার মূল্য প্রায় ১ বিলিয়ন এর উপরে। তাই ছোট খাটো কোন বিষয়কে বাদ না দিয়ে সেটা নিয়েই চিন্তা করুন। সফলতা সম্ভব।

৪। অপরিচিত মার্কেটের কথা মাথায় রাখুন-

জেসিসি জামিল কমিক্স এর ব্যবসা শুরু করেছিলেন এ কে এম আলমগির খান। এখন তিনি বেশ জনপ্রিয়। ছোটবেলায় তিনি কমিক্স পরে সময় কাটাতেন। এখনকার বাচ্চারাও যেন তেমন শৈশবের স্বাদ পেতে পারে তিনি সেই চিন্তা করেছিলেন। এমন একটি অপরিচিত বাজারের কথা চিন্তা করে কমিক্স ব্যবসা চালিয়ে গেছেন। এখন তিনি অনেক উপরে।

৫। শুরু করতে পারেন সম্ভাবনাময় ব্যবসাঃ

একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে ভবিস্যতে কোন ব্যবসা অনেক বেশি সারা ফেলতে পারে। ভবিষ্যৎ চিন্তা করে ব্যবসা করে অনেকে উপরে উঠে গেছে এ রকম অনেক প্রমান আছে। উদাহরন হিসেবে রিয়াদ শাহরিয়ার হোসেন এর ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ম্যাগনিটো ডিজিটাল এর কথা। তখন মানুষ ডিজিটাল মার্কেটিং এর কথা জানতোই না। কখনো কেউ নামও শুনেনি। কিন্তু তবুও তিনি এই প্রতিষ্ঠানকে দার করিয়েছেন। তাঁর মতে, ভবিস্যতে পৃথিবীতে কি লাগতে পারে এমন কিছু চিন্তা করে ব্যবসা শুরু করা উচিৎ।

চলুন এখন আসি কাজের কথায়, আমাদের মাথায় অনেক ধরনের বুদ্ধি আসতে পারে। কিন্তু হিসাব করে দেখা যায় বেশিরভাগ আইডিয়া সফল করতে অনেক বেশি পরিশ্রম, সময়, মূলধন, অবকাঠামো, জনশক্তি প্রয়োজন। তবে যত বাধাই আসুক না কেন একটা ব্যবসা প্রতিষ্ঠা করতে এখনই মূল কাজ শুরু করে দিন। যতদূর সম্ভব আপনার নতুন ব্যবসা সম্পর্কে সবাইকে জানান। অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিন। আপনি অবশ্যই সফল হবেন।

 

https://ebangla24.com/business-idea-tips-in-bangla/