১৮। ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটর।-
১৮। ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটর।- (১) কোনো সরবরাহ বাংলাদেশে প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে না, যদি-
(ক) উক্ত সরবরাহ বাংলাদেশে পর্যটন সেবা গ্রহণের অধিকার সংক্রান্ত সরবরাহ হয়; এবং
(খ) সরবরাহকারী-
(অ) বাংলাদেশের বাহিরে অবস্থিত কোনো নির্দিষ্ট স্থান হইতে সরবরাহ
প্রদান করেন এবং উক্ত স্থান হইতে সরবরাহকারী তাহার আর্থিক কার্যক্রম পরিচালনা করেন; এবং
(আ) নিবন্ধিত না হন।
(২) বাংলাদেশে প্রদত্ত কোনো সেবা সরবরাহ শূন্যহার বিশিষ্ট হইবে না যদি উহা কোনো ব্যক্তির এককভাবে কিংবা হলিডে বা ট্যুর প্যাকেজের অংশ হিসাবে বাংলাদেশে পর্যটন সেবা সরবরাহ প্রাপ্তির আয়োজন সংক্রান্ত সরবরাহ হয়।
(৩) বাংলাদেশে প্রদত্ত কোনো সেবা সরবরাহ শূন্যহার বিশিষ্ট হইবে না যদি উহা কোনো ব্যক্তির এককভাবে কিংবা হলিডে বা ট্যুর প্যাকেজের অংশ হিসাবে বাংলাদেশের বাহিরে পর্যটন সেবার সরবরাহ প্রাপ্তির আয়োজন সংক্রান্ত সরবরাহ হয়।
(৪) বাংলাদেশে প্রদত্ত কোনো সেবা সরবরাহ শূন্যহার বিশিষ্ট হইবে না যদি উহা বাংলাদেশের বাহিরে পর্যটনের যোগান প্রাপ্তির কিংবা হলিডে বা ট্যুর প্যাকেজের অংশ হিসাবে অধিকার অর্জন সংক্রান্ত সরবরাহ হয়।
(৫) উপ-বিধি (৪) এর বিধান অনুযায়ী যে সরবরাহের মূল্য শূন্যহার বিশিষ্ট নহে
উহা প্রত্যেক কর মেয়াদে বৈশ্বিক ভিত্তিতে নিরূপণ করা হইবে এবং উহা নিম্নবর্ণিত সূত্র অনুযায়ী নিরূপিত পরিমাণের সমান হইবে, যথা:-
X= (C - P) x T
যেখানে-
X হইতেছে প্রদেয় মূল্য সংযোজন করের পরিমাণ;
C হইতেছে নির্দিষ্ট কর মেয়াদের প্রাপ্য বা প্রাপ্ত সমুদয় পণ;
P হইতছেে উক্ত কর ময়োদে শূন্যহার বশিষ্টি পণ; এবং
T হইতছেে কর ভগ্নাংশ
(৬) উপ-বিধি (৫) এ বর্ণিত সূত্রানুযায়ী উক্ত সরবরাহের মূল্য নিরূপণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কর মেয়াদে P এর মূল্য যদি C কে অতিক্রম করে তাহা হইলে অতিক্রান্ত অংশ পরবর্তী কর মেয়াদে P এর মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হইবে।
টীকাঃ বাংলাদেশে অধিষ্ঠিত সরবরাহকারীর ক্ষেত্রে প্রধান (Principal) হিসাবে যে ট্রাভেল এজেন্ট বা ট্যুর অপারেটর কার্যক্রম পরিচালনা করে তাহার মুনাফার মার্জিনকে এমনভাবে গণ্য করে যেন উক্ত মুনাফার মার্জিন প্রতিনিধি (Agent) হিসাবে সম্পাদিত কর্মের কমিশন (Commission)। ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটরগণ কার্যতঃ বাংলাদেশে তাহাদের গ্রাহকগণকে (যাহারা মূলত বাংলাদেশে অবস্থান করেন) সেবা প্রদান করিয়া থাকেন এবং অনুরূপভাবে তাহাদের কার্যক্রম করারোপযোগ্য হইবে। বাংলাদেশের বাহিরে সরবরাহকৃত পণ্য, সেবা এবং স্থাবর সম্পত্তি যে দেশে সরবরাহ করা হয় সেই দেশের কর ব্যবস্থার আওতাধীন থাকিবে।
১[১৮ক। আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার পণ্য সরবরাহ বা সেবা প্রদান।-
প্রদান।- (১) আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে কার্যাদেশপ্রাপ্ত বাংলাদেশে নিবন্ধিত কোনো ব্যক্তি কর্তৃক বৈদেশিক মুদ্রায় স্থাপিত ঋণপত্রের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে কোনো পণ্য সরবরাহ বা সেবা প্রদান করা হইলে, নি¤œবর্ণিত দলিলাদি বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল সাপেক্ষে, উহা আইনের ধারা ২ এর দফা (৬২) এর অধীন প্রচ্ছন্ন রপ্তানি বলিয়া গণ্য হইবে, যথা:-
(ক) আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নির্বাচিত পণ্য সরবরাহকারী বা সেবা প্রদান করীকে দরপত্র বিজ্ঞপ্তি, সরবরাহ আদেশ বা প্রযোগ্য ক্ষেত্রে, ক্রয়াদেশের অনুলিপি;
২[(খ) স্থানীয়ভাবে সংগৃহীত পণ্য বা সেবার বর্ণনা, পরিমাণ, পরিশোধিত অর্থ বিল অব এন্ট্রি/মূসক চালানপত্র, প্রযোজ্য ক্ষেত্রে ঘোষিত উপকরণ-উৎপাদ সহগ ইত্যাদির বিবরণ;
(গ) পণ্য বা সেবার উপর পরিশোধিত উপকরণ কর ও সম্পূরক শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে) হ্রসকারী সমন্বয় গ্রহণের জন্য পিআরসি (Proceed Realizetion Certificate) এর ব্যাংক কর্তৃক সত্যায়িত অনুলিপি এবং আয়ের স্বপক্ষে বাংরাদেশ ব্যাংকের প্রত্যয়নপত্র।]
(২) উপ-বিধি (১) এর যাহা কিছুই থাকুক না কেন, বাংলাদেশে নিবন্ধিত কোনো ব্যক্তি কর্তৃক আন্তর্জাতিক দরপত্রে কার্যাদেশপ্রাপ্ত বাংলাদেশের বাহিরে অবস্থিত কোনো প্রতিষ্ঠানের কার্যাদেশভুক্ত কার্যক্রমের আংশিক সম্পাদানের নিমিত্ত বৈদেশিক মুদ্রায় স্থাপিত ঋণপত্রের বিপরীতে বাংলাদেশের অভ্যন্তরে পণ্য বা সেবা সরবরাহ করা হইলে, দলিলাদি বিভাগীয় কর্মকর্তার নিকট দখিল সাপেক্ষে, উহা আইনের ধারা ২ এর দফা (৬২) এর অধীন প্রচ্ছন্ন রপ্তানি বলিয়া গণ্য হইবে, যথা:-
(ক) আন্তর্জাতিক দরপত্রের কার্যাদেশ প্রাপ্ত বাংলাদেশের বাহিরে অবস্থিত প্রতিষ্ঠানের দরপত্র বিজ্ঞপ্তি, সরবরাহ আদেশে, বা প্রযোজ্য ক্ষেত্রে ক্রয়াদেশের তৎকর্তৃক সত্যায়িত অনুলিপি;
৩[(খ) আন্তর্জাতিক দরপত্রের অধীন স্থানীয়ভাবে সংগৃহীত পণ্য বা সেবার বর্ণনা পরিমাণ, পরিশোধিত অর্থ, বিল অব এন্ট্রি/মূসক চালানপত্র, ঘোষিত উপকরণ উৎপাদ সহগ ইত্যাদির বিবরণ;
“(গ) স্থানীয় বা আমদানি পণ্য বা সেবার উপর পরিশোধিত উপকরণ কর ও সম্পূরক শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে) হ্রাসকারী সমন্বয় গ্রহণের জন্য পিআরসি (Proceed Realizetion Certificate) এর ব্যাংক কর্তৃক সত্যায়িত অনুলিপি এবং রপ্তানি আয়ের স্বপক্ষে বাংলাদেশ ব্যাংকের প্রত্যয়নপত্র।]
১মূসক এরআরও নং-২৮-মূসক, তারিখ: ৩০-০৬/২০১৯
২মূসক এরআরও নং-৬২-মূসক, তারিখ: ৩০-০৬/২০১৯
৩মূসক এরআরও নং-৬২-মূসক, তারিখ: ৩০-০৬/২০১৯
About Author
Golden Bangladesh
Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.
Leave a Comment