১৭। মূসক এজেন্ট মনোনয়ন।-
১৭। মূসক এজেন্ট মনোনয়ন।- (১) কোনো অনাবাসিক ব্যক্তি তাহার পক্ষে আইনের অধীন মূসক কর্তৃপক্ষের সহিত কোনো কার্য সম্পাদনের লক্ষ্যে মূসক এজেন্ট মনোনয়ন করিবেন।
(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, অনাবাসিক ব্যক্তি ১[ফরম “মূসক-৩.৩” এ অনলাইনে বা অন্যবিধভাবে] সংশ্লিষ্ট মূসক এজেন্টকে মনোনয়ন প্রদানের তথ্য কমিশনারকে অবহিত করিবেন।
(৩) উপ-বিধি (২) এর অধীন তথ্য প্রাপ্তির পর মূসক সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এজেন্টকে তাহার নিয়োগে সম্মতি প্রদানের লক্ষ্যে নোটিশ প্রদান করিবে।
(৪) উপ-বিধি (৩) এর অধীন প্রাপ্ত নোটিশের ভিত্তিতে তিনি এজেন্ট হিসাবে কাজ করিতে অনলাইনে সম্মতি জ্ঞাপন করিলে তাহার নিয়োগ কার্যকর হইবে।
(৫) এজেন্টের মনোনয়ন অকার্যকর হইবে, যদি-
(ক) অনাবাসিক ব্যক্তি ২[*] উক্ত নিয়োগ বাতিল করেন;
(খ) মূসক এজেন্টের এজেন্ট নম্বর বাতিল হয়;
(গ) অনাবাসিক ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা বন্ধ হইয়াযায়; বা
(ঘ) আইন বা এই বিধিমালার অধীন মূসক এজেন্ট কর্তৃক কোনো অপরাধ সংঘটিত হয়।
১মূসক এরআরও নং-২, তারখি: ০১-০৬/২০১৭
২মূসক এরআরও নং-২, তারখি: ০১-০৬/২০১৭
About Author
Golden Bangladesh
Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.
Leave a Comment