১৬। মূসক এজেন্ট নিয়োগ, ইত্যাদি।-
১৬। মূসক এজেন্ট নিয়োগ, ইত্যাদি।-(১) অনাবাসিক ব্যক্তির মূসক এজেন্টকে, উপ-বিধি (৪) এর অধীন মূসক এজেন্ট সনদপত্র প্রাপ্তির ১[পূর্বে] পর, ধারা ৬ এর
অধীন নিবন্ধিত বা ধারা ১০ এর অধীন তালিকাভুক্ত হইতে হইবে।
(২) নিম্নে বর্ণিত ব্যক্তিগণকে মূসক এজেন্ট হিসাবে নিয়োগ প্রদান করা যাইবে, যথা:
(ক) ধারা ১৩০ এর অধীন নিযুক্ত মূসক পরামর্শক;
(খ) ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্য হিসাবে নিবন্ধিত চার্টার্ড একাউন্ট্যান্ট ও একাউন্ট্যান্ট;
(গ) ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর সদস্য হিসাবে নিবন্ধিত একাউন্ট্যান্ট;
(ঘ) বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য হিসাবে নিবন্ধিত কোনো আইনজীবী;
(ঙ) সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন, মূল্য সংযোজন কর বিভাগের এমন কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা; বা
(চ) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) কর্তৃক মনোনীত বেসরকারি খাতের বিশেষজ্ঞ ব্যবসায়ী প্রতিনিধি।
২[(ছ) চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০ (২০১০ সনের ২৫ নং আইন) এর ধারা ২এর দফা (৬) এ সংজ্ঞায়িত চার্টার্ড সেক্রেটারি।]
(৩) উপ-বিধি (২) এ বর্ণিত কোনো ব্যক্তি মূসক এজেন্ট হিসাবে নিয়োগ লাভ করিতে চাহিলে তিনি ফরম “মূসক-৩.১” এ মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর অনলাইনে আবেদন করিবেন।
(৪) মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি উপ-বিধি (১) এর অধীন প্রাপ্ত আবেদনপত্র যাচাই-অন্তেÍ উক্ত আবেদনে প্রদত্ত তথ্য যথাযথ প্রাপ্তি সাপেক্ষে
৩[বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস অনুযায়ী বিধি ১০৯ এর অনুরূপ পদ্ধতি অনুসরণপূর্বক] আবেদনকারীকে ফরম “মূসক-৩.২”এ অনন্য (টহরয়ঁব) নম্বর সংবলিত ৩ (তিন) বৎসর মেয়াদের জন্য কার্যকরি ও নবায়নযোগ্য একটি “মূসক এজেন্ট সনদপত্র” প্রদান করিবেন।
(৫) উপ-বিধি (৪) এ উল্লিখিত মেয়াদ শেষ হইবার ন্যূনতম ৩ (তিন) মাস পূর্বে উহা নবায়নের জন্য মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর ফরম “মূসক-৩.১” এ আবেদন করিবেন এবং মহাপরিচালক উহা একই পদ্ধতিতে ৩ (তিন)বৎসরের জন্য নবায়ন করিয়া ফরম “মূসক-৩.২”এ একটি “মূসক এজেন্ট সনদপত্র” প্রদান করিবেন।
(৬) সনদপ্রাপ্ত মূসক এজেন্টের কোনো তথ্যাদি পরিবর্তিত হইলে তিনি উহা পরিবর্তনের ১৫ (পনের) দিনের মধ্যে ৪[ফরম “মূসক-৩.১” এ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালককে অনলাইনে] অবহিত করিবেন।
(৭) মূসক এজেন্ট এর সনদপত্র বাতিল করা হইবে, যদি-
(ক) তিনি আইনের অধীন করণীয় এইরূপ কাজ না করেন বা যাহা করণীয় নয় এইরূপ কাজ করেন; বা
(খ) উপ-বিধি (২) এ বর্ণিত কোনো সদস্যপদ বা নিবন্ধন বাতিল হয় বা উহার
মেয়াদ উত্তীর্ণ হয়।
১মূসক এরআরও নং-২, তারখি: ০১-০৬/২০১৭
২মূসক এসআরও নং-২৮-মূসক, তারিখ: ১৩/০৬/২০১৯
৩মূসক এরআরও নং-২, তারখি: ০১-০৬/২০১৭
৪মূসক এরআরও নং-২, তারখি: ০১-০৬/২০১৭
About Author
Golden Bangladesh
Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.
Leave a Comment