New Law-2012

Displaying 61-70 of 141 results.

৬১। রেকর্ড, দলিলপত্র, পণ্য বা পণ্যবাহী যান জব্দকরণ।-

৬১। রেকর্ড, দলিলপত্র, পণ্য বা পণ্যবাহী যান জব্দকরণ।- (১) ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা বিধি ৬০ এর অধীন প্রবেশ বা তল্লাশিকালে, ধারা ৯০ এর অধীন নিরীক্ষা বা অনুসন্ধানকালে ধারা ৮৪ এর অধীন কোনো রেকর্ড, দলিলপত্র, পণ্য বা পণ্যবাহী যান আটক ও জব্দ করিতে পারিবেন।

 (২) উপ-বিধি (১) এর অধীন আটক বা জব্দের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থান, পণ্য, রেকর্ড, দলিলাদি বা পণ্যবাহী যানের স্বত্বাধিকারী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তত্ত্বাবধানকারী ব্যক্তি বা চালক সংশ্লিষ্ট কর্মকর্তা বা দলকে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা করিবেন।

 (৩) সংশ্লিষ্ট কর্মকর্তা ফরম “মূসক-১২.৩”এ একটি জব্দ তালিকা তৈরি করিয়া সংশ্লিষ্ট স্থান, পণ্য, রেকর্ড, দলিলাদি বা পণ্যবাহী যানের স্বত্বাধিকারী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তত্ত্বাবধানকারী ব্যক্তি বা চালকের স্বাক্ষরসহ ঘটনাস্থলে উপস্থিত ন্যূনতম ২ (দুই) জন ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করিবেন এবং উহার ১ (এক) টি অনুলিপি সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হস্তান্তর করিবেন।

 (৪) সংশ্লিষ্ট স্থান, পণ্য, রেকর্ড, দলিলপত্র বা পণ্যবাহী যানেরস্বত্বাধিকারী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তত্ত্বাবধানকারী ব্যক্তি বা চালক উপ-বিধি (২) এর অধীন সহযোগিতা না করিলে বা উপ-বিধি (৩) এর অধীন উপস্থিত ব্যক্তি জব্দ তালিকায় স্বাক্ষর প্রদানে অস্বীকৃি জানাইলে উপস্থিত ব্যক্তির স্বাক্ষর ব্যতীত প্রস্তুতকৃত জব্দ তালিকা বৈধ বলিয়া বিবেচিত হইবে।

 (৫) তল্লাশি ও রেকর্ডপত্র, দলিলপত্র, পণ্য বা পণ্যবাহী যান জব্দকরণের পরবর্তী কার্যদিবসের মধ্যে ফরম “মূসক-১২.৪” এ প্রাথমিক প্রতিবেদন ও ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে ফরম “মূসক-১২.৫”এ চূড়ান্ত প্রতিবেদন কমিশনার বরাবর দাখিল করিতে হইবে।

 (৬) তল্লাশি ও রেকর্ডপত্র, দলিলপত্র, পণ্য বা পণ্যবাহী যান জব্দকরণের মাধ্যমে কোনো অনিয়ম বা কর ফাঁকি উদঘাটিত হইলে উপ-বিধি (৫) এ বর্ণিত চূড়ান্ত প্রতিবেদনের সহিত কমিশনার বরাবর ফরম “মূসক-১২.৬”এ একটি অনিয়ম বা কর ফাঁকির মামলা দায়ের করিতে হইবে।

৬০। সরবরাহের উপর সম্পূরক শুল্ক আদায়।-

৬০। সরবরাহের উপর সম্পূরক শুল্ক আদায়।- (১) সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহের উপর যে সময়ে মূসক প্রদেয় হইবে, সেই একই সময়ে সম্পূরক শুল্ক প্রদেয় হইবে।

(২) সম্পূরক শুল্ক পরিশোধের জন্য দায়ী ব্যক্তি দাখিলপত্রে সম্পূরক শুল্ক সংক্রান্ত তথ্যাদি উল্লেখ করিবেন।

৬১। সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের অনুমিত সরবরাহ।-

[৬১। সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের অনুমিত সরবরাহ।- (১) সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য প্রস্তুতকারী কোন ব্যক্তি যদি তৎকর্তৃক সরবরাহকৃত পণ্যের পরিমাণের বিষয়ে নিরীক্ষাকালে যথাযথ ও সুনিদিষ্ট হিসাব প্রদান করিতে না পারেন, তাহা হইলে উক্ত ব্যক্তির ঘোষিত উপকরণ-উৎপাদ সহগ এর ভিত্তিতে সরবরাহকৃত পণ্যের পরিমাণ নির্ণীত হইবে এবং উক্ত ব্যক্তি পণ্যসমূহ ন্যায্য বাজার মূল্যে সরবরাহ করিয়াছেন বলিয়া গণ্য হইবে।

(২) যদি উক্ত পণ্য অগ্নিকান্ড বা অণ্য কোন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয় তাহা হইলে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কমিশনারের নিকট আবেদন করিলে এবং উক্ত আবেদন বিবেচিত হইলে সেই ক্ষেত্রে সম্পূরক শুল্ক প্রদেয় হইবে না।]

৬২। সম্পূরক শুল্কের নিমিত্ত হ্রাসকারী সমন্বয়।-

[৬২। সম্পূরক শুল্কের নিমিত্ত হ্রাসকারী সমন্বয়।-  সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের আমদানিকারক নির্ধারিত পদ্ধতিতে ও সময়ে আমদানির উপর তৎকর্তৃক পরিশোধিত সম্পূরক শুল্কের হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন যদি পণ্যটি শুল্ক আইনের অধীন শুল্ক-করাদি প্রত্যর্পণের (Drawback) শর্তাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হয়।]

৬৩। টার্নওভার কর আরোপ ও আদায়।-

টার্নওভার কর আরোপ আদায়

৬৩। টার্নওভার কর আরোপ আদায়।- (১) তালিকাভুক্ত বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি তাহার অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভারের উপর [৪ (চার) শতাংশ হারে টার্নওভার কর প্রদান করিবেন: তবে শর্ত থাকে যে, উক্ত ব্যক্তি কর্তৃক পরিশোধিত আগাম করের পরিমাণ উক্ত টার্নওভার কর হইতে সমন্বয় করিতে হইবে।

(২) কোন তালিকাভুক্ত ব্যক্তির কোন কর মেয়াদে প্রদেয় টার্নওভার কর, উক্ত কর মেয়াদের দাখিলপত্র পেশ করিবার পূর্বে পরিশোধ করিতে হইবে।

(৩) প্রদেয় টার্নওভার কর নিরূপণ ও আদায় পদ্ধতি, হিসাবরক্ষণ, টার্নওভার কর প্রত্যর্পণ, ন্যায়-নির্ণয়ন এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।

 [(৪) তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপর পরিশেধিত মূল্য সংযোজন কর বা টার্নওভার কর রেয়াদ গ্রহণ কিংবা হ্রাসকারী সমন্বয় করা যাইবে না।

৬৪। দাখিলপত্র পেশ।-

দাখিলপত্র পেশ উহার সংশোধন

৬৪। দাখিলপত্র পেশ।-  (১) প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভুক্ত বা নিবন্ধনযোগ্য বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ (পনের) দিনের মধ্যে দাখিলপত্র পেশ করিতে হইবে।

(২)মূসক দাখিলপত্রে সম্পূরক শুল্ক পরিশোধের তথ্যাদি অন্তর্ভুক্ত করিয়া উক্ত দাখিলপত্র পেশ করিতে হইবে।

৬৫। বিলম্বে দাখিলপত্র পেশ।-

৬৫। বিলম্বে দাখিলপত্র পেশ।- নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে আবেদনের ভিত্তিতে কমিশনার কোন ব্যক্তিকে বিলম্বে দাখিলপত্র পেশ করিবার জন্য অনুমতি প্রদান করিতে পারিবেন, তবে উক্ত অনুমতি কর পরিশোধের প্রকৃত তারিখকে ১ (এক) মাসের অধিক বর্ধিত করিবে না বা সুদ পরিশোধের দায়-দায়িত্বকে পরিবর্তন করিবে না।

৬৬। দাখিলপত্রে সংশোধন।-

৬৬। দাখিলপত্রে সংশোধন।- নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে করদাতার আবেদনক্রমে কমিশনার দাখিলপত্রের কোন করণিক ত্রæটি-বিচ্যুতি সংশোধন করিয়া সংশোধিত দাখিলপত্র পেশ করিবার অনুমতি প্রদান করিতে পারিবেন; তবে, যে পারিপার্শ্বিকতার ভিত্তিতে এই ধারার অধীন সংশোধনীর ফলে হ্রাসকৃত সমন্বয়ের উদ্ভব হইবে এবং জরিমানা পরিশোধ ব্যতীত দাখিলপত্র দাখিল করা যাইবে তাহা বোর্ড নির্ধারণ করিতে পারিবে।

৬৭। পূর্ণ, অতিরিক্ত বা বিকল্প দাখিলপত্র পেশ।-

৬৭। পূর্ণ, অতিরিক্ত বা বিকল্প দাখিলপত্র পেশ।- নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে কমিশনার নোটিশের মাধ্যমে কোন ব্যক্তিকে কোন একটি কর মেয়াদের জন্য পূর্ণ, অতিরিক্ত বা বিকল্প দাখিলপত্র পেশ করিবার আদেশ প্রদান করিতে পারিবেন এবং উক্ত নিবন্ধিত ব্যক্তি কোন নির্দিষ্ট কর মেয়াদে মূল দাখিলপত্র পেশ না করিবার ক্ষেত্রেও অনুরূপ আদেশ প্রদান করা যাইবে।

৬৮। ঋণাত্মক নীট অর্থ জের টানা ও ফেরত প্রদান।-

ঋণাত্মক নীট অর্থ জের টানা ফেরত প্রদান

৬৮। ঋণাত্মক নীট অর্থ জের টানা ফেরত প্রদান।- (১) যদি কোন কর মেয়াদে উপকরণ কর এবং প্রাপ্য হ্রাসকারী সমন্বয়ের সমষ্টি, উৎপাদ কর, সম্পূরক শুল্ক এবং বৃদ্ধিকারী সমন্বয়ের সমষ্টিকে অতিক্রমের কারণে উক্ত কর মেয়াদে প্রদেয় নীট অর্থের পরিমাণ ঋণাত্মক হয়, তাহা হইলে

(ক) নির্মাণ, গৃহ নির্মাণ, ভূমি উন্নয়ন বা সম্পত্তি উন্নয়ন সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে: অতিরিক্ত পরিমাণ অর্থ অনির্দিষ্ট কাল পর্যন্ত জের টানিতে হইবে এবং এই ধারা অনুযায়ী পরবর্তী কর মেয়াদসমূহে উক্ত অর্থ বিয়োজন করা যাইবে; এবং

(খ) অন্যান্য ক্ষেত্রে: অতিরিক্ত পরিমাণ অর্থ জের টানিতে হইবে এবং পরবর্তী ছয়টি কর মেয়াদে উক্ত অর্থ বিয়োজন করা যাইবে, তৎপরবর্তীতে অবশিষ্ট অর্থ এই ধারা অনুসারে ফেরৎ প্রদান করিতে হইবে।

(২) নির্মাণ, গৃহ নির্মাণ, ভূমি উন্নয়ন বা সম্পত্তি উন্নয়ন সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে কোন নিবন্ধিত ব্যক্তিকে পূর্ববর্তী কর মেয়াদ হইতে জের টানা অতিরিক্ত অর্থের বিপরীতে হ্রাসকারী সমন্বয় প্রদান করিতে হইবে।

(৩) যে ক্ষেত্রে উপ-ধারা (২) প্রযোজ্য হইবে না, সেক্ষেত্রে কোন নিবন্ধিত ব্যক্তিকে পূর্ববর্তী কর মেয়াদ হইতে জের টানা অতিরিক্ত অর্থ নিম্নবর্ণিত পদ্ধতিতে হ্রাসকারী সমন্বয় প্রদান করিতে হইবে

(ক) সকল উৎপাদ করের পরিমাণ এবং এই ধারার অধীন প্রদত্ত সমন্বয় ব্যতীত অন্যান্য সমুদয় সমন্বয় হিসাবে লইয়া পরবর্তী কর মেয়াদে উক্ত মেয়াদের জন্য প্রদেয় করের পরিমাণ নির্ধারণ করিতে হইবে;

(খ) যদি নিরূপিত অর্থের পরিমাণ ধনাত্মক হয়, তবে

(অ) পূর্বের কর মেয়াদ হইতে জের টানা অতিরিক্ত অর্থের এমন অংশ হ্রাসকারী সমন্বয় প্রদান করিতে হইবে যাহাতে প্রদেয় অর্থের পরিমাণ শূন্যে হ্রাস পায়; এবং

(আ) জের টানা অতিরিক্ত অর্থ সময়ের ক্রমানুসারে সমন্বয় সাধন করিতে হইবে, সর্বাপেক্ষা পূর্বের জের প্রথমে এবং সর্বাপেক্ষা নূতন জের শেষে সমন্বয় সাধন করিতে হইবে;

(গ) পূর্বের কর মেয়াদ হইতে জের টানা যে পরিমাণ অর্থ দফা

(খ) এর অধীন সমন্বয় করা যাইবে না, উহা ততক্ষণ পর্যন্ত জের টানিতে হইবে, যতক্ষণ না

(অ) কোন কর মেয়াদের জন্য জের টানা সমুদয় অতিরিক্ত অর্থ বিয়োজিত হয়; বা

(আ) নির্দিষ্ট মেয়াদের জন্য জের টানা অতিরিক্ত অর্থের আংশিক বা সমুদয় পরিমাণ ছয়টি কর মেয়াদ পর্যন্ত জের টানা হয়।

(৪) যদি অতিরিক্ত অর্থের আংশিক বা সমুদয় পরিমাণ সমন্বয় ব্যতিরেকে ছয়টি কর মেয়াদ যাবৎ জের টানা হইয়া থাকে, তাহা হইলে

(ক) অতিরিক্ত অর্থের পরিমাণ ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকার অধিক না হইলে উক্ত পরিমাণ শূন্যে হ্রাস না পাওয়া পর্যন্ত উহার জের টানিতে হইবে, বা

(খ) অন্যান্য ক্ষেত্রে, উক্ত পরিমাণ অর্থ নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে আবেদন প্রাপ্তির ৩ (তিন) মাসের মধ্যে ফেরৎ প্রদান করিতে হইবে।

(৫) যে ক্ষেত্রে কোন ব্যক্তি নির্মাণ, গৃহ নির্মাণ বা সম্পত্তি উন্নয়ন সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রম এবং অন্যান্য অর্থনৈতিক কাযক্রম উভয়ই পরিচালনা করেন, সেক্ষেত্রে সমুদয় ঋণাত্মক নীট অর্থের পরিমাণ উপ-ধারা (২) এর বিধানসমূহের অধীন জের টানিতে হইবে,

যদি না উক্ত ব্যক্তি ধারা (৫) এর অধীন নির্মাণ, গৃহ নির্মাণ বা সম্পত্তি উন্নয়ন কার্যক্রম এবং অর্থনৈতিক কার্যক্রমের বিষয়ে পৃথকভাবে নিবন্ধিত হন।

(৬) অন্যান্য খাতের ক্ষেত্রে প্রযোজ্য বিধিসমূহের মধ্যে নির্মাণ, গৃহ নির্মাণ এবং সম্পত্তি উন্নয়নের খাতসমূহের পর্যায়ক্রমিক অন্তর্ভুক্তির বিষয়ে নির্দেশনা প্রদান সংক্রান্ত বিধিসহ ঋণাত্মক জের টানিবার নিমিত্তে কর মেয়াদের সংখ্যা পর্যায়ক্রমে হ্রাস করিয়া বোর্ড বিধি প্রণয়ন করিতে পারিবে।