Largest and fastest growing business Portals
Tweet
১০৭। সহায়তাকারীর সম্মানী।-(১) আইন ও এই বিধিমালার আওতাভুক্ত কোনো বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আবেদনকারীর মনোনীত সহায়তাকারীকে নি¤েœর টেবিলে সংশ্লিষ্ট বিরোধের ক্ষেত্রে উল্লিখিত পরিমাণ বা হারে বিরোধীয় বিষয়ের উপর সম্মানী ওমূল্য সংযোজন করসহ অন্যান্য কর (যদি প্রযোজ্য হয়) প্রদান করিতে হইবে, যথাঃ
| বিরোধীয় বিষয় ও মূল্য | সন্মানীর পরিমান |
| (ক) ন্যায্য বাজার মূল্য সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে | প্রতি সভায় অংশ গ্রহনের জন্য ৫ (পাঁচ হাজার টাকা |
|
খ , তর্কিত রাজস্ব ফাঁকি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে : |
|
| খ. ১. 2,00,000 (দুই লক্ষ ) টাকা পর্যন্ত | বিরোধীয় মূল্যের ৫% |
| খ. ২. ২,০০,০০১ (দুই লক্ষ এক) টাকা হইতে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা পর্যন্ত |
বিরোধীয় মূল্যের ৪% অনাধিক ১৫,০০০ টাকা |
| খ. ৩. ৫,০০,০০১ (পাঁচ লক্ষ এক) টাকা হইতে ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা পর্যন্ত |
বিরোধীয় মূল্যের ৩% অনাধিক ২৫,০০০ টাকা |
| খ. ৪. ১০,০০,০০১ (দশ লক্ষ এক) টাকা হইতে ২৫,০০,০০০ (পঁচিশ লক্ষ) টাকা পর্যন্ত |
বিরোধীয় মূল্যের ৩% অনাধিক ৫০,০০০ টাকা |
| খ. ৫. ২৫,০০,০০১ (দশ লক্ষ এক) টাকা এর উর্দ্ধে |
বিরোধীয় মূল্যের 2% অনাধিক ১,০০,০০০ টাকা |
| গ ) মূল্য সংযোজন কর সংক্রান্ত অন্যান্য বিরোধের ক্ষেত্রে | প্রতি সভায় অংশ গ্রহনের জন্য ৫ (হাজার) টাকা |
| ঘ) টার্নওভার কর সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে | প্রতি সভায় অংশ গ্রহনের জন্য ৩ (হাজার) টাকা |
(২) উপ-বিধি (১) এ বর্ণিত সম্মানী সংক্রান্ত ব্যয়ের ৫০% সরকার এবং ৫০% আবেদনকারী প্রদান করিবেন।
Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.
Leave a Comment