Largest and fastest growing business Portals
Tweet
১০৬। মূল্য সংযোজন কর বিভাগের জন্য বিভাগীয় সহায়তাকারী মনোনয়ন।- (১) কমিশনার বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কমিশনারেটের প্রতিনিধিত্ব করিবার জন্য উক্ত কমিশনারেটে কর্মরত সহকারী কমিশনার হইতে অতিরিক্ত কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য হইতে তুলনামূলকভাবে দক্ষ, অভিজ্ঞ ও তৎপর (proactive) কর্মকর্তাদের ন্যূনতম ৫ (পাঁচ) জনের একটি তালিকা প্রণয়ন করিবেন এবং প্রতি ৬ (ছয়) মাস পরপর তালিকাভুক্ত কর্মকর্তাগণের কর্মতৎপরতা পর্যালোচনাপূর্বক তালিকা প্রয়োজনে সংশোধন করিবেন।
(২) বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগীয় সহায়তাকারী, আবেদনকারীর সহায়তাকারীর সহিত সমঝোতা আলোচনা করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ থাকিবেন এবং বিরোধীয় বিষয়ের উপর প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণকরতঃ পেশাদারী ও সমঝোতার মনোভাব পোষণপূর্বক দায়িত্বশীলতার সহিত বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় সমঝোতা আলোচনায় অংশগ্রহণ করিবেন।
Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.
Leave a Comment