Largest and fastest growing business Portals
Tweet
১০০। সহায়তাকরীর (Facilitator) বিরুদ্ধে আপত্তি।- (১) বিকল্প বিরোধ নিষ্পত্তির লক্ষে মনোনীত কোনো সহায়তাকারীর বিরুদ্ধে আবেদনকরী অথবা সংশ্লিষ্ট মূল্যে সংযোজন কর বিভাগের প্রতিনিধির যুুক্তিসঙ্গত অভিযোগ বা আপত্তি থাকিলে সেই সম্পর্কে বোর্ড বরাবর লিখিতভাবে আবেদন করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এর অধীন প্রাপ্ত অভিযোগ বা আপত্তির বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড ১০ (দশ) কার্যদিবসের মধ্যে তদন্তর্র্পূবক প্রয়োজনবোধে উক্ত সহায়তাকরীকে পরিবর্তন করিতে অথবা তালিকা হইতে বাদ দিতে পারিবে।
(৩) উপ-বিধি (২) এর অধীন সহায়তাকরী পরিবর্তন করা হইলে সহায়তাকরীর তালিকা হইতে অন্য একজনকে করদাতা সহায়তাকরী হিসাবে নির্বাচন করিতে পারিবেন।
(৪) সহায়তাকারী পরিবর্তন অথবা পুনঃমনোনয়নের কারণে ব্যয়িত সময় বিরোধ নিষ্পত্তির জন্য আইনে নির্ধারিত সময়সীমা হইতে বাদ যাইবে না।
Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.
Leave a Comment