Largest and fastest growing business Portals
Tweet
৯৯। বিকল্প বিরোধ নিষ্পত্তির পদ্ধতি।-(১) মূল্য সংযোজন কর কমিশনারেট, বা ক্ষেত্রমত, আপিল কমিশনারেট বা আপিলাত ট্রাইবুনালে নিষ্পন্নাধীন কোনো বিরোধ ধারা ১২৫ এর অধীন নিষ্পত্তি করিতে চাহিলে সংশ্লিষ্ট করদাতা বা তালিকাভুক্ত বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে সংশ্লিষ্ট কমিশনার বা কমিশনার (আপিল) বা প্রেসিডেন্ট (আপিলাত ট্রাইব্যুনাল), যাহাই প্রযোজ্য হয়, বিরোধীয় বিষয় সংশ্লিষ্ট প্রাসঙ্গিক দলিলাদিসহ ফরম “মূসক-১৭.১”এ-
(ক) কমিশনারেটে বিচারাধীন বা নিষ্পন্নাধীন মামলা বা বিরোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিশনার; অথবা
(খ) আপিল কমিশনারেট বা আপিলাত ট্রাইবুনালে বিচারাধীন মামলা বা বিরোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিশনার (আপিল) বা প্রেসিডেন্ট (আপিলাত ট্রাইবু ্যনাল); এর নিকট দফা (ক) এর ক্ষেত্রে ২ (দুই) প্রস্থ এবং দফা (খ) এর ক্ষেত্রে ৩ (তিন) প্রস্থে আবেদন করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এর অধীন আবেদনের সময় আবেদনকারী বিধি ১০১ এর অধীন প্রস্তুত তালিকা হইতে একজন সহায়তাকারীর নাম উল্লেখ করিবেন।
(৩) উপ-বিধি (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট কমিশনার, বা ক্ষেত্রমত,আপিল কমিশনারেট বা আপিলাত ট্রাইব্যুনাল ফরম “মূসক-১৭.২”অনুযায়ী প্রস্তুত রেজিস্টারে আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির বিবরণসমূহ অন্তর্ভুক্ত করিবেন
(৪) উপ-বিধি (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট কমিশনার ৩ (তিন) কার্যদিবসের মধ্যে বিধি ১০৬ এর অধীন প্রস্তু ত তালিকা হইতে একজন বিভাগীয় সহায়তাারী মনোনয়ন প্রদান করিবেন এবং উহার বিষয়ে মনোনয়ন প্রদানের ২ (দুই) কার্যদিবসের মধ্যে সহায়তাকারী, আবেদনকারী ও বিভাগীয় সহায়তাকারীকে অবহিত করিবেন এবং পরবর্তী ৪ (চার) কার্যদিবস অর্থাৎ আবেদন প্রাপ্তির তারিখ হইতে ৯ (নয়) কার্যদিবসের মধ্যে আবেদনপত্র, এতদসংক্রান্ত নথি, মতামত, সংশ্লিষ্ট কাগজপত্র, আবেদন নিষ্পত্তির জন্য মনোনীত সহায়তাকারীর নিকট পৌঁছাইবেন।
(৫) আপিল কমিশনারেট বা আপিলাত ট্রাইব্যুনাল উপ-বিধি (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর ইহা নিষ্পত্তির জন্য ৪ (চার) কার্যদিবসের মধ্যে-
(ক) বিধি ১০১ এর অধীন প্রস্তুত তালিকা হইতে করদাতা কর্তৃক মনোনীত সহায়তাকারীকে অবহিত করিবেন; এবং
(খ) আবেদনপত্রের উপর আবেদন তথা বিরোধ সংশ্লিষ্ট কমিশনারেটের মন্তব্য ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট নথি ও বিধি ১০৬ এর অধীন প্রস্তুত তালিকা হইতে একজন বিভাগীয় সহায়তাকারী মনোনয়নপূর্বক তাহার মাধ্যমে উপ- বিধি (৭) এর নির্ধারিত সময়ের মধ্যে আপিল কমিশনারেট বা ক্ষেত্রমত
আপিলাত ট্রাইব্যুনালের মাধ্যমে মনোনীত মহায়তাকরীর নিকট প্রেরনের অনুরোধসহ বিশেষ ব্যবস্থায় আবেদনপত্রের এক প্রস্থ সংশ্লিষ্ট মূল্য সংযোজন
কর কমিশনারেটে প্রেরণ করিবেন।
(৬) আপিল কমিশনারেট, বা ক্ষেত্রমত, আপিলাত ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ হইতে উপ-বিধি (৩) এ উল্লিখিত আবেদনপত্র ও সেই বিষয়ে প্রদত্ত নির্দেশনা প্রাপ্তির পর সংশ্লিষ্ট কমিশনারেট কর্তৃপক্ষ উক্ত আবেদনপত্রের উপর নির্দেশনা অনুযায়ী ইহার উপর তাহার দপ্তরে মন্তব্যসহ প্রতিনিধি মনোনয়নপূর্বক প্রয়োজনীয় দলিলাদিসহ সংশ্লিষ্ট নথি উক্ত প্রতিনিধির মাধ্যমে ১০ (দশ) কার্যদিবসের মধ্যে আপিল কমিশনারেটে বা ক্ষেত্রমত, আপিলাত ট্রাইব্যুাল মাধ্যমে উপ-বিধি (৪) মোতাবেক মনোনীত সহায়তাকরীর নিকট প্রেরণ করিবেন।
(৭) উপ-বিধি (৬) এর অধীন আবেদনপত্রসহ সংশ্লিষ্ট নথি প্রাপ্তির পর মনোনীত সহায়তাকারীগণ ৩ (তিন) কার্যদিবসের মধ্যে আবেদন উল্লিখিত বিরোধীয় বিষয়টি নিষ্পত্তির জন্য ব্যবস্থা গ্রহণ করিবেন।
Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.
Leave a Comment