Largest and fastest growing business Portals
Tweet
৯৮। কমিশনার (আপিল) এর নিকট আপিল ও উহার নিষ্পত্তির পদ্ধতি।-(১) কোনো সংক্ষুব্ধ করদাতা বা মূসক কর্ম কর্তা, স্বীয় অধীক্ষেত্রের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিশনার (আপিল) বরাবর আপিল আবেদন দাখিল করিবেন।
(২) কমিশনার (আপিল) আপিল আবেদন প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে শুনানির তারিখ ঘোষণা করিয়া উহা আপিলসংশ্লিষ্ট উভয় পক্ষকে অবহিত করিবেন।
(৩) কমিশনার (আপিল) যথাযথ পদ্ধতিতে উভয় পক্ষের বা তাহাদের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিবর্গের উপস্থিতিতে শুনানি গ্রহণ করিবেন।
(৪) কমিশনার (আপিল) প্রয়োজন বোধ করিলে ১ (এক) বা একাধিক সদস্য সমন্বয়ে গঠিত কমিটি দ্বারা আপিল আবেদন সংশ্লিষ্ট বিষয়টি অধিকতর তদন্ত করাইতে পারিবেন।
Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.
Leave a Comment