১২। পরিবর্তিত তথ্য অবহিতকরণ।-
১২। পরিবর্তিত তথ্য অবহিতকরণ।- (১) ধারা ১৪ এর দফা (চ) এর বিধান অনুয়ায়ী প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম সংশ্লিষ্ট উক্ত ধারার দফা (ক) হইতে (ঙ) তে বিধৃত তথ্যসহ নিম্নবর্ণিত তথ্যের কোনোরূপ পরিবর্তন হইলে উহা তাৎক্ষণিকভাবে কমিশনারকে অবহিত করিবেন, যথা:-
(ক) নিবন্ধন বা তালিকাভুক্তির সময় সরবরাহকৃত তথ্যের যেকোনোটিতে পরিবর্তন;
(খ) নূতন ধরনের কোনো ব্যবসায় সংযোজন বা বিদ্যমান ব্যবসায়ের কোনোরূপ বিয়োজন;
(গ) ব্যাংক হিসাব পরিবর্তন, সংযোজন বা বিয়োজন;
(ঘ) নূতন শাখা ইউনিট চালু বা পুরাতন কোনো শাখা ইউনিট বন্ধকরণ;
(ঙ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো পরিবর্তন।
(২)উপ- বিধি (১) এ উল্লিখিত পরিবর্তনের তথ্য নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি ১[ অনলাইনে দাখিলের ক্ষেত্রে “ফরম মূসক-২.১” এ এবং কাগুজে আবেদনের ক্ষেত্রে ফরম “মূসক -২.৫] এ তথ্য পরিবতিৃত হইবার ১৫ (পনের ) দিনের মধ্যে কমিশনারকে অবহিত করিবেণ।
(৩)উপ বিধি (২) এর পরিবর্তিত তধেথ্যর কারণে ফরম “মুসক-২.৩” এ কোনো পরিবর্তন হইলে কমিশনার নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির অনুকুলে নূতন তথ্য সংবলিত একটি মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপএ বা টার্নওভার কর তালিকাভুক্তিপএ জারি করিবেন।
১মূসক এরআরও নং-২, তারখি: ০১-০৬/২০১৭
About Author
Golden Bangladesh
Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.
Leave a Comment