৯০। কোনো খেলাপি করদাতার ক্রোকি স্থাবর সম্পত্তি বা জব্দকৃত অস্থাবর সম্পত্তি বিক্রয় পদ্ধতি।-

৯০। কোনো খেলাপি করদাতার ক্রোকি স্থাবর সম্পত্তি বা জব্দকৃত অস্থাবর সম্পত্তি বিক্রয় পদ্ধতি।-(১) কোনো খেলাপি করদাতার নিকট হইতে বকেয়া কর আদায়ের লক্ষ্যে বকেয়া আদায় কর্মকর্তা সংশ্লিষ্ট খেলাপি করদাতার ক্রোকি স্থাবর সম্পত্তি বা জব্দকৃত অস্থাবর সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রয় করিতে পারিবেন।

 (২) নিলামে বিক্রয় ও বিক্রয়লব্ধ অর্থের বিলি বন্দেজের ক্ষেত্রে ধারা ১০০ এবং Cusstom Act, ১৯৬৯ (IV of ১৯৬৯) এরং Section ২০১ এ বর্ণিত পদ্ধতি অনুসরণ করিতে হইবে।

 (৩) বকেয়া আদায় কর্মকর্তা ফরম “মূসক-১৪.১৩” এ একটি বিক্রয় সনদ জারি করিবেন যাহা নিবন্ধনসহ আনুষঙ্গিক সকল কার্য সম্পাদনে ব্যবহৃত হইবে।

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment