২৩। আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ সেবা গ্রহণকারী বা দ্রব্য ব্যবহারকারী ব্যক্তি কর্তৃক রেয়াত গ্রহণ পদ্ধতি।-

২৩। আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ সেবা গ্রহণকারী বা দ্রব্য ব্যবহারকারী ব্যক্তি কর্তৃক রেয়াত গ্রহণ পদ্ধতি।- (১) নি¤œবর্ণিত প্রমাণাদি থাকা সাপেক্ষে এই বিধির পরবর্তী বিধান অনুসরণপূর্বক, আগাম পরিশোধিত উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন, যথা:

 (ক)       মূল্য পরিশোধের বিপরীতে সরবরাহকারী কর্তৃক সরবরাহ গ্রহীতার অনুকূলে জারীকৃত অর্থ প্রাপ্তির প্রাপ্তি স্বীকারপত্র;

(খ)        আগাম পরিশোধিত মূল্য ২৫ (পঁচিশ) হাজার টাকার ওপর হইলে উহা ব্যাংকিং চ্যানেলে পরিশোধের প্রমাণপত্র; ও

(গ)        আগাম পরিশোধিত মূল্য যে ন্যায্য বাজার মূল্য উহা প্রমাণের সপক্ষে প্রামাণ্য দলিলাদি।

(২)        সরবরাহ প্রদানকারী ও সরবরাহ গ্রহীতার মধ্যে সম্পাদিত বাণিজ্যিক চুক্তি ও উহাতে বর্ণিত মূল্য কমিশনারকে আগাম অবহিত করিতে হইবে।

 

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment