৭৬। কর সুবিধা প্রদান ও রদকরণ (negation)।-

৭৬। কর সুবিধা প্রদান ও রদকরণ (scheme) ।- (১) যদি কোন পরিকল্পের (negation)|- মাধ্যমে এই আইনের কোন বিধানের অপব্যবহার করিয়া, কোন ব্যক্তি কোন করসুবিধা গ্রহণ করেন বা গ্রহণ করিবার প্রত্যাশা করেন, যাহার একমাত্র বা প্রধান উদ্দেশ্য হইল কর সুবিধা লাভ; তাহা হইলে কমিশনার করদাতাকে শুনানি প্রদান করিয়া নির্ধারিত ক্ষেত্র ও পদ্ধতিতে এমনভাবে কর সুবিধার যথার্থতা নিরূপণ, নির্ধারণ, রদকরণ বা হ্রাসকরণের জন্য যুক্তিযুক্ত আদেশ প্রদান করিতে পারিবেন এবং এমনভাবে সুবিধা লাভকারী ব্যক্তির দায়-দায়িত্ব নিরূপণ করিতে পারিবেন যেন বিশেষ প্রস্তাবটি গৃহীত হয় নাই বা কার্যকর হয় নাই।

(২) এই ধারার উদ্দেশ্যে কোন কার্যধারা, চুক্তি, বন্দোবস্ত, প্রতিশ্রুতিতে, পরিকল্পনা, প্রস্তাব বা কার্যক্রম প্রকাশ্য বা নিহীত বা আইনসঙ্গতভাবে বলবৎ যোগ্য হইক বা না হউক পরিকল্প (scheme)  এর অন্তর্ভুক্ত হইবে।

About Author

Profile Picture

Md. Jahangir Alam

Leave a Comment