বিনিয়োগ ও দানকৃত অংকের কর রেয়াত

নির্দিষ্ট কয়েকটি খাতে করদাতার বিনিয়োগ/চাঁদা থাকলে করদাতা বিনিয়োগজনিত কর রেয়াত পান। মোট আয়ের উপর আরোপযোগ্য আয়করের অংক থেকে কর রেয়াতের অংক বাদ দিলে প্রদেয় করের অংক পাওয়া যায়।
একজন করদাতার বিনিয়োগজনিত কর রেয়াত পরিগণনার ক্ষেত্রে নিম্নরূপ ২টি বিষয় বিবেচিত হয়:
(ক) করদাতার মোট আয়:
(খ) রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অংক (eligible amount)
রেয়াতের জন্য  অনুমোদনযোগ্য অংক (eligible amount) হবে-
(ক) রেয়াত পাওয়ার যোগ্য খাতে করদাতার প্রকৃত বিনিয়োগ/চাঁদার পরিমাণ;
(খ) করযোগ্য মোট আয়ের (৮২সি ধারার (২) উপ-ধারায় বর্ণিত উৎস/উৎসসমূহ হতে প্রাপ্ত আয় এবং কর অব্যহতি প্রাপ্ত বা হ্রাসকৃত করহার প্রযোজ্য এমন আয় থাকলে তা ব্যতীত) ২৫%;
(গ) ১ কোটি ৫০ লক্ষ টাকা;
     এই তিনটির যেটি কম।
মোট আয় ও অনুমোদযোগ্য অংক (eligible amount) এর ভিত্তিতে আয়কর রেয়াতের পরিমাণ নিম্নরূপ হারে নির্ধারিত হবে:

মোট আয় রিবেট
যদি মোট আয় ১০ লক্ষ টাকার অধিক না হয় ১৫% হারে
যদি মোট আয় ১০ লক্ষ টাকার অধিক কিন্তু ৩০লক্ষ টাকার অধিক না হয় প্রথম ২.৫ লক্ষ টাকা ১৫% হারে
অবশিষ্ট টাকার উপর ১২% হারে
মোট আয় ৩০ লক্ষ টাকার অধিক হলে প্রথম ২.৫ লক্ষ টাকা ১৫%
পরবর্তী ৫ লক্ষ টাকা ১২% হারে
অবশিষ্ট টাকার জন্য ১০% হারে

বিনিয়োগ জনিত রেয়াত দাবির জন্য পৃথক তফসিল রয়েছে। নতুন রিটার্ন ফরমে তফসিলটি ২৪ডি নামে চিহ্নিত। নতুন রিটার্ন দাখিলকারী করদাতা বিনিয়োগ দাবী করলে রেয়াত পাওয়ার যোগ্য বিনিয়োগ বা দান নতুন প্রবর্তিত তফসিল ২৪-ডি এ উল্লেখপূর্বক মূল রিটার্নের সাথে সংযুক্ত করতে হবে এবং বিনিয়োগ বা দানের প্রমাণপত্র রিটার্নের সাথে দাখিল করতে হবে।

 

তফসিল- ৩ বিনিয়োগজনিত কররেয়াত
প্যারা অনুমোদিত বিনিয়োগ খাতের বিবরণ

০১ ব্যাক্তি করদাতার নিজের বা তাঁর স্বামীর / স্ত্রীর বা তাঁর অপ্রাপ্ত বয়স্ক সন্তনাদের জীবন বীমার জন্য করদাতা কর্তৃক বাংলাদেশে প্রদত্ত যে কোন অর্থ তবে তা প্রকৃত বীমাকৃত অর্থের  (বোনাস ও অন্যান্য সুবিধা বাদে) ১০ (দশ) শতাংশের  মধ্যে সীমাবদ্ধ থাকবে।
০২ হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য হিসেবে একজন করদাতা যদি ঐ পরিবারের  সে কোন পুরুষ সদস্যের জন্য বা অনুরূপ সদস্যের স্ত্রীর জীবন বীমা কার্যকর করার জন্য বাংলাদেশে প্রদত্ত যেকোন অর্থ;
০৩ করদাতা নিজের বা তার  স্ত্রীর বা তাঁর সন্তানের জন্য বিলম্বিত (ভবিষ্যতে প্রাপ্য বার্ষিক বৃত্তি প্রাপ্তিনিশ্চিত করার উদ্দেশ্যে চাকরির সর্তানুসারে সরকার বা সরকারের পক্ষে প্রদেয় বেতন হতে কর্তনকৃত যে কোন অর্থ, তবে এইরূপ কর্তনকৃত অর্থ বেতনের এক পঞ্চমাংশের বেশি হইতে পারিবে না;
০৪ ভবিষ্য তহবিল আইন ১৯২৫ অনুযায়ী গঠিত  ভবিষ্য তহবিলে করদাতা কর্তৃক প্রদত্ত চাঁদা;
০৫    কোন স্বীকৃত ভবিষ্য তহবিলে করদাতা ও নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত চাঁদা;
০৬ অনুমোদিত সুপার এনুয়েশন করদাতা কর্তৃক প্রদত্ত বার্ষিক চাঁদা;
১০ (ক)    করদাতার নিজ নামে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত সঞ্চয়পত্র(যেমন,পরিবার সঞ্চপত্র, পেনশনার সঞ্চয়পত্র, ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ও ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র) ক্রয়ে বিনিয়োগকৃত অর্থ;
(খ)    বাংলাদেশ ইনভেষ্টমেন্ট কর্পোরেশন কর্তৃক ইস্যুকৃত ইউনিট সার্টিফিকেট এবং মিউচ্যুয়াল ফান্ড সার্টিফিকেট ক্রয়;
(গ)    জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত সরকারি সিকিউরিটিজ ক্রয়;
১১ সরকার অনুমোদিত কোন তফসিল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্ক্রীমে (ডিপিএস) এর বার্ষিক সর্বোচ্চ ৬০,০০০.০০ টাকা  পর্যন্ত জমাকৃত অর্থ।
(ক) জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত এবং সিটি কর্পোরেশন এলাকার বাহিরে ৩ (তিন) বৎসর পূর্বে স্থাপিত দাতব্য হাসপাতালকে করদাতা কর্তৃক প্রদত্ত কোন দান;
(খ) জাতীয় রাজস্ব বোর্ড এবং সমাজ কল্যান অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ১ (এক) বৎসর পূর্বে স্থাপিত প্রতিবন্ধী কল্যান ট্রাষ্টে করদাতা কর্তৃক প্রদত্ত কোন দান ;
১৩ সরকারি জাকাত তহবিলে করদাতা কর্তৃক প্রদত্ত জাকাত বা দান;
১৫ ও ১৬ কোন ব্যক্তি সংঘ/ অংশীদারী কারবার/ ফার্ম কর্তৃক উহার আয়ের উপর আয়কর  পরিশোধ করা হইলে, করদাতা কর্তৃক প্রাপ্ত ঐ ব্যক্তিসংঘ/ অংশীদারী কারবার/ ফার্মের আয়ের উপর গড় হারে আয়কর রেয়াত পাওয়া যাইবে।
১৭ কল্যান তহবিলে ও গোষ্ঠী বীমায় করদাতা প্রদত্ত দান;
২১ আগাখান উন্নয়ন কর্মসূচী দ্বারা বাংলাদেশে স্থাপিত কোন আর্থ-সামাজিক বা সাংস্কৃতিক উন্নয়ন তহবিলে করদাতা কর্তৃক প্রদত্ত দান;
২২ সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষামূলক বা জনহিতকর প্রতিষ্ঠানে করদাতা কর্তৃক প্রদত্ত দান;
২৩ একজন ব্যক্তি শ্রেণী করদাতা কর্তৃক সর্বোচ্চ ১ (এক) লক্ষ টাকা পর্যন্ত একটি ল্যাপটপ বা সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পর্যন্ত একটি ডেস্কটপ কম্পিউটার ক্রয়ে প্রকৃত বিনিয়োগকৃত অর্থ;
২৪ মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোন প্রতিষ্ঠান এ করদাতা কর্তৃক প্রদত্ত যে কোন অংকের অনুদান;
২৫ জাতির জনকের স্মৃতিরক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোন প্রতিষ্ঠান-এ করদাতা কর্তৃক প্রদত্ত যে কোন অংকের অনুদান;
২৬ প্রধানমন্ত্রীর উচ্চ শিক্ষা সহায়তা তহবিল এ করদাতা কর্তৃক প্রদত্ত যে কোন অংকের অনুদান;
২৭ কোন ব্যাক্তিবিশেষ করদাতা কর্তৃক  যেকোন স্টক এক্সচেঞ্জ এর তালিকাধীন কোম্পানীর স্টক ও শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড বা ডিবেঞ্চার অর্জনে বিনিয়োগ করেছে ঐরূপ বিনিয়োগকৃত যেকোন পরিমাণ অর্থ।
২৮ কোন করদাতা একক ব্যক্তি কর্তৃক বাংলাদেশ সরকারের ট্রেজারী বন্ড ক্রয়ের মাধ্যমে বিনিয়োগকৃত যেকোন পরিমাণ অর্থ।

 

উপরোক্ত ছাড়াও নিম্নে উল্লেখিত বিনিয়োগ বা দান কর রেয়াত যোগ্য।

*  প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান।
*  মুক্তিযুদ্ধ যাদুঘরে প্রদত্ত দান।
*  আগাঁ খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কে দান।
*  আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান।
*  ICDDRB তে প্রদত্ত দান।
*  CRP, সাভার এ প্রদত্ত দান।
*  এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ এ দান।
*  ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান।
*  মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোন প্রতিষ্ঠানে অনুদান;
*  জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান;

(১). ধরা যাক, জনাব সালাউদ্দিন একজন সরকারি বেতনভোগী করদাতা। তাঁর বেতন খাত, গৃহ সম্পত্তি ও সঞ্চয়পত্রের সুদ খাতে আয় রয়েছে। ২০১৬-১৭ কর বছরে উক্ত আয়ের পরিমাণ নিম্নরূপ:

আয়ের খাত পরিমাণ৳
(ক) বেতন খাতে আয় ৭,১৮,২০০
(খ) ব্যাংক সুদ আয় ১,২০,০০০
নিয়মিত উৎসের আয় ৮,৩৮,২০০
(গ) সঞ্চয়পত্রের সুদ খাতে আয় (৮২সি ধারায়) ৫০,০০০
(সঞ্চয়পত্রের সুদ হতে ৫% হারে উৎসে কর কর্তনের পরিমাণ ২,৫০০/-)  
মোট আয়    ৮,৮৮,২০০

 

জনাব সালাউদ্দিনের রেয়াত পাওয়ার যোগ্য খাতে মোট প্রকৃত বিনিয়োগের পরিমাণ ছিল নিম্নরূপ:

ক্রম বিনিয়োগের খাত পরিমাণ (৳)
০১   ভবিষ্য তহবিল আইন, ১৯২৫ অনুযায়ী প্রযোজ্য ভবিষ্য তহবিলে প্রদত্ত চাঁদা ৯৬,০০০
০২ কল্যাণ তহবিলে প্রদত্ত চাঁদা এবং গোষ্ঠি বীমা স্কীমের কিস্তি ১,০৮০
০৩ নতুন সঞ্চয়পত্র ক্রয় ১,০০,০০০
০৪ জীবন বীমার কিস্তি প্রদান ১২,০০০
০৫ ষ্টক এক্সচেঞ্জ তালিকাভূক্ত কোম্পানীর শেয়ারে বিনিয়োগ ৫,০০০
মোট প্রকৃত বিনিয়োগ, দান ইত্যাদি ২,১৪,০৮০

 

রেয়াত পূর্ববর্তী করদায় হবে নিম্নরূপ:

মোট আয় করের পরিমাণ (৳)
সঞ্চয়পত্রের সুদ বাদে নিয়মিত উৎসের আয় ৮,৩৮,২০০/- এর উপর প্রযোজ্য আয়কর:  
প্রথম ২,৫০,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর শূন্য
পরবর্তী ৪,০০,০০০/- টাকার উপর ১০% ৪০,০০০
অবশিষ্ট ১,৮৮,২০০/- টাকা আয়ের উপর ১৫% ২৮,২৩০
সঞ্চয়পত্রের সুদ আয়ের জন্য প্রদেয় কর:  
সঞ্চয়পত্রের সুদ আয় ৫০,০০০/- উপর উৎসে কর্তিত কর ২,৫০০
রেয়াত পূর্ববর্তী করদায় ৭০,৭৩০

জনাব সালাউদ্দিনের তথ্য অনুযায়ী রেয়াতের জন্য অনুমোদযোগ্য অংক (eligible amount) হবে:

(ক) মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ, দান ইত্যাদি ২,১৪,০৮০/-  
(খ) সঞ্চয়পত্রের সুদ ৮২সি ধারার আয় হওয়ায় উক্ত আয় বিনিয়োগ রেয়াতের অনুমোদনযোগ্য সর্বোচ্চ সীমা নির্ধারণ পর্যায়ে বিবেচিত হবে না। তাই অনুমোদনযোগ্য অংক বিবেচনার জন্য উক্ত আয় ব্যতীত মোট আয় দাঁড়ায় (৮,৮৮,২০০-৫০,০০০) = ৮,৩৮,২০০/- টাকা যার উপর ২৫% হারে

 

 

২,০৯,৫৫০/-

(গ) ১,৫০,০০,০০০/-
  অনুমোদনযোগ্য অংক (eligible amount) [(ক) বা (খ) বা (গ), এ তিনটির মধ্যে যেটি কম]   ২,০৯,৫৫০/-

 

কর রেয়াতের পরিমাণ:
করদাতার মোট আয় ১০ লক্ষ টাকার অধিক না হওয়ায় কর রেয়াতের পরিমাণ হবে সরাসরি অনুমোদনযোগ্য অংক (eligible amount) ২,০৯,৫৫০/- টাকার ১৫% অর্থাৎ ৩১,৪৩৩/- টাকা।

নীট প্রদেয় কর:
নীট প্রদেয় করের পরিমাণ (৭০,৭৩০-৩১,৪৩৩)              ৩৯,২৯৭/-
বাদঃ  উৎসে কর্তিত কর                                           ২,৫০০/-        

অবশিষ্ট প্রদেয় করের পরিমাণ                                   ৩৬,৭৯৭/-

About Author

Profile Picture

Md. Jahangir Alam

Leave a Comment