Largest and fastest growing business Portals
Tweet
১১৫। দলিলপত্রের প্রত্যায়িত অনুলিপি।- (১) ধারা ১৩২ এর অধীন দলিলপত্রের প্রত্যায়িত অনুলিপি প্রাপ্তির লক্ষ্যে করদাতা ফরম “মূসক-১৮.২” এ কমিশনার বা তাহার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা বরাবর আবেদন করিবেন। (২) উপ-বিধি (১) এর অধীন আবেদনের সহিত নি¤œবর্ণিত হারে প্রযোজ্য ফি জমা প্রদান করিয়া ট্রেজারি চালান বা অনলাইনে জমার প্রমাণপত্র দাখিল করিতে হইবে, যথা:-
(ক) কাক্সিক্ষত দলিলপত্রের পৃষ্ঠা সংখ্যা ৫ (পাঁচ) বা তাহার কম হইলে ১০০ (একশত) টাকা; এবং
(খ) কাক্সিক্ষত দলিলপত্রের পৃষ্ঠা সংখ্যা ৫ (পাঁচ) এর অধিক হইল প্রথম ৫ (পাঁচ) পৃষ্ঠার জন্য ১০০ (একশত) টাকা এবং পরবর্তী প্রতি পৃষ্ঠার জন্য ১০ (দশ) টাকা হারে।
(৩) ধারা ১৩২ এর শর্ত পূরণ হইলে বর্ণিত আবেদন প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে কমিশনার বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা প্রার্থিত দলিলপত্র প্রত্যয়নপূর্বক আবেদনকারীকে সরবরাহ করিবেন।
Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.
Leave a Comment