Largest and fastest growing business Portals
Tweet
১১২। মূসক পরামর্শক লাইসেন্সের মেয়াদ ও নবায়ন।- (১) মূসক পরামর্শক লাইসেন্সের মেয়াদ হইবে উহা জারির তারিখ হইতে ৫ (পাঁচ) বৎসর।
(২) মহাপরিচালক প্রতিবৎসর ১ (এক) বা একাধিক বার বোর্ড কর্তৃক নির্ধারিত উপযুক্ত ফি এর বিনিময়ে মূসক পরামর্শক লাইসেন্সধারীগণের জন্য মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা করিবেন।
(৩) মূসক পরামর্শক লাইসেন্সধারী তাহার লাইসেন্সের মেয়াদের শেষ বর্ষে অনুষ্ঠিত মূল্যায়ন পরীক্ষায় অংশ গ্রহণ করিয়া উত্তীর্ণ হইলে বোর্ড তাহার লাইসেন্স পরবর্তী ৫(পাঁচ) বৎসরের জন্য নবায়নপূর্বক বিধি ১০৯ এর উপ-বিধি (৬) এ বর্ণিত মূসক পরামর্শক কার্ড জারি করিবেন।
(৪) উপ-বিধি (২) ও (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, বিধি১০৯ এর উপ-বিধি
(৮) এর অধীন লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিগণ মূল্যায়ন পরীক্ষার ফি বাবদ ৫ (পাঁচ) হাজার টাকা মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর পরিশোধ করিয়া পরবর্তী মেয়াদের জন্য লাইসেন্স নবায়নের সুযোগ পাইবেন।
(৫) মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর অধীন প্রদত্ত মূসক পরামর্শক লাইসেন্সসমূহ প্রদানের তারিখ হইতে ৫ (পাঁচ) বৎসর মেয়াদ উত্তীর্ণ হইলে তাহা উপ-বিধি (১) হইতে উপ-বিধি (৪) এ বর্ণিত পদ্ধতিতে নবায়ন করিতে হইবে।
Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.
Leave a Comment