১১০। মূসক পরামর্শক লাইসেন্সের জন্য আবেদনকারীর যোগ্যতা ও অযোগ্যতা।- (

 ১১০। মূসক পরামর্শক লাইসেন্সের জন্য আবেদনকারীর যোগ্যতা ও অযোগ্যতা।- (১) মূসক পরামর্শক লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীর নিম্নবর্ণিত যোগ্যতা থাকিতে হইবে, যথা:-

(ক) বাংলাদেশের নাগরিক হইতে হইবে;

(খ) আবেদনের তারিখে বয়স অন্যূন ২৫ (পঁচিশ) বৎসর হইতে হইবে; [*]

(গ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হইতে হইবে [; এবং

(ঘ) নিবন্ধিত বা তালিকাভুক্ত হইতে হবে।

 (২) নিম্নবর্ণিত যেকোনো ব্যক্তি মূসক পরামর্শক লাইসেন্স পাওয়ার জন্য অযোগ্য বলিয়া বিবেচিত হইবেন, যথা:-

(ক) সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের অধীনে চাকুরিরত ব্যক্তি;

(খ) চাকুির হইতে অপসারিত বা বরখাস্তকৃত কোনো ব্যক্তি;

(গ) কোনো ফৌজদারী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তি যাহার সাজা ভোগের পর  ৫ (পাঁচ) বৎসর অতিবাহিত হয় নাই; এবং

(ঘ) ইতঃপূর্বে যাহার মূসক পরামর্শক, মূসক এজেন্ট, ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং, ফ্রেইট ফরোয়ার্ডার্স বা আয়কর পরামর্শকের (Income tax practitioner) লাইসেন্স বাতিল করা হইয়াছে এমন কোনো ব্যক্তি।

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment