১০৯। মূসক পরামর্শক লাইসেন্স প্রদান পদ্ধতি।-

১০৯। মূসক পরামর্শক লাইসেন্স প্রদান পদ্ধতি।- (১) বোর্ড বিধি ১১০ এ বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিগণের নিকট হইতে অনলাইনে ফরম “মূসক-১৮.১” এ মূসক পরামর্শক লাইসেন্সের আবেদন গ্রহণ করিবে।

 (২) যোগ্য প্রার্থীগণ বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে যেকোনো সময় বিধি ১১১ এ বর্ণিত দলিলাদিসহ আবেদন করিতে পারিবেন।

 (৩) অর্ধবার্ষিক ভিত্তিতে আবেদনপত্র প্রাথমিক বাছাইয়ের পর পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা বোর্ড, মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর প্রেরণ করিবে এবং উহা ওয়েবসাইটে প্রকাশ করা হইবে।

 (৪) মহাপরিচালক প্রতি বৎসর জানুয়ারি-জুন মেয়াদে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে আগস্ট বা সেপ্টেম্বর মাসে এবং জুলাই ডিসেম্বর মেয়াদে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে ফেব্রুয়ারি বা মার্চ মাসে আবেদনকারী প্রতি ১০ (দশ) হাজার টাকা পরীক্ষার ফি আদায়পূর্বক বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা গ্রহণ করিবেন এবং মৌখিক পরীক্ষার সময় দাখিলকৃত দলিলাদির সত্যতা নিশ্চিত করিবেন।

 (৫) মহাপরিচালক পরীক্ষা গ্রহণের ১৫ (পনের) দিনের মধ্যে ফলাফল প্রকাশ করিবেন এবং যোগ্য প্রার্থীদের একটি তালিকা বোর্ডে প্রেরণ করিবেন।

 (৬) বোর্ড মহাপরিচালকের নিকট হইতে প্রাপ্ত তালিকা অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীগণকে বিধি ১১২ এ বর্ণিত মেয়াদের জন্য যথাযথ নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত কার্ডে  [ফরম “মূসক-১৮.১ক” এ] মূসক পরামর্শক লাইসেন্স প্রদান করিবেন, যাহাতে নি¤œবর্ণিত তথ্যাদিও উল্লেখ থাকিবে, যথা:-

(ক) লাইসেন্সধারীর নাম, ছবি, জন্ম তারিখ, রক্তের গ্রুপ, জাতীয় পরিচয়পত্র  নম্বর ও নমুনা স্বাক্ষর;

(খ) লাইসেন্স ইস্যুর ও মেয়াদ উত্তীর্ণের তারিখ; ও

(গ) লাইসেন্স প্রদানকারী কর্মকর্তার স্ব াক্ষর, নাম ও পদবি।

 (৭) মূসক পরামর্শক নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের ব্যয় উপ-বিধি

(৪) এর অধীন আদায়কৃত ফি হইতে পরিশোধ করা হইবে।

 (৮) মূল্য সংযোজন কর বিভাগে জাতীয় বেতন স্কেলের [৯ম] গ্রেডের নি¤েœ নহেন এমন পদে ন্যূনতম ৫ (পাঁচ) বৎসর কাজ করিবার অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্তকর্মকর্তাগণকে উপ-বিধি (৪) এর অধীন পরীক্ষায় অংশগ্রহণ করিতে হইবে না।

 (৯) এই আইন ও বিধিতে যাহা কিছুই থাকুক না কেন, মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর অধীন প্রদত্ত মূসক পরামর্শক লাইসেন্সসমূহ আইনের আওতায় প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment