Largest and fastest growing business Portals
Tweet
৩১। নিবন্ধিত হওয়ার ক্ষেত্রে উপকরণ কর ও মূসক সমন্বয়।-(১) যেই ব্যক্তি টার্নওভার করের জন্য তালিকাভুক্ত এবং পরবর্তী সময়ে নিবন্ধিত হইয়াছেন, সেই ব্যক্তি নিবন্ধন কার্যকর হওয়ার দিবসের পূর্ববর্তী দিন শেষে তাহার দখলে থাকা পণ্যের জন্য হ্রাসকারী সমন্বয় সাধনের লক্ষ্যে কমিশনার বরাবর আবেদন করিতে পারিবেন, যদি-
(ক) উক্ত ব্যক্তির নিবন্ধন পূর্ববর্তী ৩ (তিন) মাসের মধ্যে পণ্যটি-
(অ) উক্ত ব্যক্তি কর্তৃক আমদানিকৃত হয় এবং তৎকর্তৃক আমদানির উপর মূল্য সংযোজন কর পরিশোধ করা হয়; অথবা
(আ) উক্ত ব্যক্তির নিকট সরবরাহ প্রদান করা হয়, এবং তৎকর্তৃক সরবরাহ গ্রহণের সপক্ষে চালানপত্র ধারণ করা হয়;
(খ) উক্ত ব্যক্তি পণ্য অর্জন করিয়া থাকেন-
(অ) তাহার অর্থনৈতিক কার্যক্রমের উদ্দেশ্যে এবং উহার স্বাভাবিক প্রক্রিয়ায়; এবং
(আ) চলমান সরবরাহের উদ্দেশ্যে; এবং
(গ) উক্ত ব্যক্তি আমদানি বা অর্জনের জন্য উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিতেন যদি উক্ত ব্যক্তির নিবন্ধিত হওয়ার দিবসে উক্ত আমদানি বা অর্জন
সংঘটিত হইত।
(২) হ্রাসকারী সমন্বয়ের যে সর্বোচ্চ পরিমাণ কমিশনার প্রদান করিতে পারেন উহা হইবে নিম্নবর্ণিত পরিমাণসমূহের মধ্যে যেইটি সর্বনি¤œ উহার সমপরিমাণ
(ক) উক্ত ব্যক্তির নিকট যে সরবরাহকারী সরবরাহ প্রদান করিয়াছিল তৎকর্তৃক প্রদেয় অথবা আমদানির উপর উক্ত ব্যক্তি কর্তৃক পরিশোধিত
মূল্য সংযোজন করের পরিমাণ;
(খ) উক্ত ব্যক্তির নিবন্ধিত হওয়ার সময়ে পণ্যের ন্যায্য বাজার মূল্যের কর ভগ্নাংশ।
৩) যে ক্ষেত্রে কোনো ব্যক্তি টার্নওভার করের জন্য তালিকাভুক্ত হন এবং তিনি-
(ক) পরবর্তীকালে নিবন্ধিত হন এবং করযোগ্য পণ্য সরবরাহ করেন; এবং
(খ) নিবন্ধিত হওয়ার অব্যবহিত পূর্ববর্তী কর মেয়াদে দাখিলকৃত টার্নওভার কর দাখিলপত্রে উক্ত ব্যক্তি কর্তৃক প্রদত্ত সরবরাহের পণ পূর্বেই অন্তর্ভুক্ত করিয়া
থাকেন, সেইক্ষেত্রে বর্ণিত সরবরাহের বিপরীতে উক্ত ব্যক্তি কর্তৃক পরিশোধিত টার্নওভার করের সমপরিমাণ হ্রাসকারী সমন্বয় সাধনের অনুমতি
চাহিয়া কমিশনারবরাবরে আবেদন করিতে পারিবেন।
(৪) এই বিধির অধীন হ্রাসকারী সমন্বয়ের জন্য কেবল ১ (এক) টি আবেদন করা যাইবে এবং, তাহা-
(ক) নিবন্ধিত হওয়ার ৩ (তিন) মাসের মধ্যে করিতে হইবে; এবং
(খ) প্রযোজ্য ক্ষেত্রে, উপ-বিধি (১) হইতে (৩) এ বর্ণিত বিষয়সমূহ প্রমাণের জন্য পর্যাপ্ত দালিলিক প্রমাণ থাকিতে হইবে।
(৫) কমিশনার আবেদন প্রাপ্তির ২(দুই) মাসের মধ্যে এই বিধিরঅধীন উক্ত ব্যক্তিকে প্রদত্ত হ্রাসকারী সমন্বয় সাধনের পরিমাণ (যদি থাকে) এবং যেই কর মেয়াদে হ্রাসকারী সমন্বয় সাধন করা যাইবে তাহা আবেদনকারীকে অবহিত করিবেন।
Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.
Leave a Comment