Largest and fastest growing business Portals
Tweet
৫। তালিকাভুক্তির আবেদন ও তালিকাভুক্তিকরণ।- (১) কোনো ব্যক্তি ধারা ১০ এর উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত শর্ত পূরণ করিলে তিনি উক্ত উপ-ধারার বিধান মোতাবেক ফরম “মূসক-২.১”এ সংশ্লিষ্ট 7[বিভাগীয় কর্মকর্তার] নিকট তালিকাভুক্তির জন্য আবেদন করিবেন।
(২) উপ-বিধি (১) এর অধীন, নি¤œবর্ণিত স্থানে আবেদন দাখিল করা যাইবে, যথা:-
(ক) অনলাইনে বোর্ডের ভ্যাট অনলাইন সিস্টেমে;
(খ) আবেদনকারীর জন্য সুবিধাজনক হয় এমন কোনো কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেট, বিভাগীয় দপ্তর ১[কর্তৃক নির্ধারিত সেবা কেন্দ্র]
বা বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো স্থান;
(গ) বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক নির্ধারিত কোনো সেবা কেন্দ্র; বা
(ঘ) বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক পরিচালিত কোনো মেলা।
(৩) উপ-বিধি (২) এর দফা (খ) হইতে (ঘ) এর অধীন আবেদনের ক্ষেত্রে আবেদন দাখিলের পরবর্তী কার্যদিবসের মধ্যে আবেদনটি ভ্যাট অনলাইন সিস্টেমে প্রেরণ করিতে হইবে।
(৪) 2[বিভাগীয় কর্মকর্তা] প্রাপ্ত আবেদনের তথ্য প্রাথমিক যাচাই-অন্তে যথাযথ পাইলে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে তাহাকে তালিকাভুক্ত করিবেন এবং তাহার অনুকূলে ফরম
“মূসক-২.৩” এ ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা সংবলিত একটি টার্নওভার কর সনদপত্র জারি করিবেন।
১মূসক এরআরও নং-৬২-মূসক, তারিখ: ৩০-০৬/২০১৯
২মূসক এরআরও নং-২৮-মূসক, তারিখ: ৩০-০৬/২০১৯
Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.
Leave a Comment