৩১। আমদানিকালে আগাম কর পরিশোধ ও সমন্বয়।-

[৩১। আমদানিকালে আগাম কর পরিশোধ সমন্বয়।-  (১) প্রত্যেক নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য বা তালিকাভুক্ত কোন ব্যক্তি তাহার অর্থনৈতিক কার্যক্রমের উদ্দেশ্যে আমদানিকৃত পণ্যের সরবরাহের উপর প্রদেয় মূসক বা টার্নওভার কর উপ-ধারা (২) এ উল্লিখিত হারে আগাম পরিশোধ করিবেন।

(২) করযোগ্য আমদানির উপর মূসক যে সময় ও পদ্ধতিতে আদায় করা হয় সেই একই সময় ও পদ্ধতিতে করযোগ্য আমদানি মূল্যের ৩ (তিন) শতাংশ হারে আগাম কর প্রদেয় হইবে।

(৩) প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভুক্ত আমদানিকারক যিনি আগাম কর পরিশোধ করিয়াছেন তিনি নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট কর মেয়াদের মূসক দাখিলপত্রে পরিশোধিত আগাম করের সমপরিমাণ অর্থ হ্রাসকারী সমন্বয় গ্রহণ করিতে পারিবেন।

(৪) যে ব্যক্তি আগাম কর পরিশোধ করিয়াছেন কিন্তু নিবন্ধিত বা তালিকাভুক্ত নহেন তিনি নির্ধারিত পদ্ধতিতে আগাম কর ফেরত প্রদানের নিমিত্ত কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন।

(৫) কমিশনার আবেদন প্রাপ্তির পর নির্ধারিত পদ্ধতিতে উহা নিষ্পত্তি করিবেন। ]


অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন ) এর ধারা ৬৯ দ্বারা প্রতিস্থাপিত

About Author

Profile Picture

Md. Jahangir Alam

Leave a Comment