১৯। অনাবাসিক ব্যক্তির মূসক এজেন্ট।-

১৯। অনাবাসিক ব্যক্তির মূসক এজেন্ট।-

(১) কোন অনাবাসিক ব্যক্তি বাংলাদেশের কোন নির্দিষ্ট স্থান হইতে অর্থনৈতিক

কার্যক্রম পরিচালনা না করিলে, তাহাকে একজন মূসক এজেন্ট নিয়োগ করিতে হইবে।

(২) অনাবাসিক ব্যক্তির সকল দায়দায়িত্ব ও কার্যাবলী উক্ত মূসক এজেন্ট পালন ও

সম্পাদন করিবেন, এবং আরোপিত কর, জরিমানা, দন্ড এবং সুদসহ যাবতীয় অর্থ পরিশোধের

জন্য তিনি অনাবাসিক ব্যক্তির সহিত যৌথভাবে ও পৃথকভাবে দায়বদ্ধ থাকিবেন।

(৩) মূসক এজেন্ট কর্তৃক সম্পাদিত অর্থনৈতিক কার্যক্রমের নিবন্ধন তাহার প্রধানের (principal) নামে হইতে হইবে।

(৪) বোর্ড, মূসক এজেন্ট নিয়োগের শর্ত, পদ্ধতি ও তাহার দায়-দায়িত্ব নির্ধারণ করিতে পারিবে।

About Author

Profile Picture

Md. Jahangir Alam

Leave a Comment