Largest and fastest growing business Portals
Tweet
করদাতার করমুক্ত এবং কর অব্যাহতি প্রাপ্ত আয় থাকলে তা এখানে দেখাতে হবে। ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের কয়েকটি আইটেম নিচে দেয়া হলোঃ
(১) করদাতা যদি চাকুরীর দায়িত্ব পালনের জন্য কোন বিশেষ ভাতা, সুবিধা বা আনুতোষিক (perquisite) পান;
(২) পেনশন;
(৩) অংশীদারী ফার্ম হতে পাওয়া মূলধনী মুনাফার (ফার্ম কর্তৃক কর পরিশোধিত) অংশ;
(৪) গ্রাচুইটি প্রাপ্তি;
(৫) প্রভিডেন্ট ফান্ড (এ্যাক্ট, ১৯২৫ অনুযায়ী) থেকে প্রাপ্ত অর্থ;
(৬) স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড থেকে প্রাপ্ত অর্থ;
(৭) স্বীকৃত সুপারএ্যানুয়েশন ফান্ড থেকে প্রাপ্ত অর্থ;
(৮) কোম্পানীজ প্রফিট (ওয়ার্কার্স পার্টিসিপেশন) এ্যাক্ট ১৯৬৮ এর আওতায় ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড থেকে প্রাপ্ত অর্থ;
(৯) মিউচুয়্যাল ফান্ড অথবা ইউনিট ফান্ড থেকে পাওয়া লভ্যাংশ (dividend)) যা ২৫,০০০/-টাকার বেশী নয়;
(১০) নগদ লভ্যাংশ খাতে প্রাপ্ত আয় ২০,০০০/- টাকা পর্যন্ত
(১১) সরকারি নিরাপত্তা জামানতের সুদ যা সরকার করমুক্ত বলে ঘোষণা করেছে;
(১২) রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পাহাড়ী অধিবাসীর দ্বারা এই জেলাগুলোতেপরিচালিত আর্থিক কর্মকান্ডের ফলে প্রাপ্ত আয়;
(১৩) রপ্তানী ব্যবসা হতে প্রাপ্ত আয়ের ৫০%;
(১৪) আয়ের একমাত্র উৎস ’কৃষি খাত’ হলে কৃষি খাত হতে আয় ২,০০,০০০/-টাকা পর্যন্ত;
(১৫) ২০০৮ সালের জুলাই মাসের প্রথম দিন হতে ২০১৯ সালের জুলাই মাসের ত্রিশতম দিন পর্যন্ত Software Development and info-rmation Technology Enabled Services (ITES) এর ব্যবসা-উদ্ভূত যেকোন আয় তবে শর্ত থাকে যে, সংশি−ষ্ট ব্যাক্তি ধারা ৭৫(২) (সি) এর বিধানমতে আয়কর রিটার্ণ দাখিল করতে হবে।
ব্যাখ্যা- Info-rmation Technology Enabled Services (ITES) ej‡Z Digital Content Development and Manage-ment,Animation (both 2D and 3D), Geographic Information Service (GIS), IT Support and Software Maintenance Services, Web Site Services Business Process Outsourcing, Data Entry, Data Processing,Call Centre,Graphics Design (Digital Service),Search Engine Optimization,Web Listing, E-commerse and Online Shopping,Document Conversion,Imaging and Archiving বুঝাবে ।
(১৬) ১লা জুলাই ২০১১ হতে তারিখ ৩০শে জুন, ২০১৫ তারিখ পর্যন্ত সময়সীমার মধ্যে পোলট্রি খামারায়ন হতে নিম্নে বর্ণিত শর্তাবলী সাপেক্ষে যেকোন আয়ঃ
(এ) যদি ঐরূপ আয় ১,৫০,০০০/- টাকার অধিক হয়ে থাকে সেক্ষেত্রে ঐরূপ আয়ের অন্যূন ১০ শতাংশ আয় বর্ষ সমাপ্ত হবার ছয় মাসের মধ্যে সরকার কর্তৃক ইস্যুকৃত বণ্ড বা সিকিউরিটি ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ হতে হবে;
(বি) ঐ ব্যাক্তি অত্র অধ্যাদেশের ৭৫ ধারার উপ-ধারা (২) এর দফা (সি)-এর বিধাাবলী অনুসরণ করে তার আয়ের রিটার্ন দাখিল করতে হবে; এবং
(সি) ঐরূপ কোন আয় আয় বর্ষ সমাপ্ত হবার পরবর্তী পাঁচ বছরের মধ্যে দান বা ঋণ
প্রদানের অজুহাতে হস্তান্তর করা যাবে না।
(১৭) স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানীর শেয়ার বিক্রয় হতে অর্জিত মূলধনী মুনাফা (এসআরও নং ২৬৯ আইন/আয়কর/২০১০ তাং ১/৭/২০১০)।
(১৮) বাংলাদেশের বাইরে উদ্ভুত আয় প্রচলিত আইনের অধীনে বাংলাদেশে আনীত হলে, উক্ত আয় (এসআরও নং ২১৬ আইন/আয়কর/২০০৪)।
(১৯) হস্তশিল্পজাত পণ্য রপ্তানী হতে উদ্ভূত আয়।
(২০) তেল গ্যাস উৎপাদনে নিয়োজিত কোন কোম্পানীকে সরকার কর্তৃক উহার আয়কর বাবদ অর্থ পরিশোধ করা হলে উক্ত তেল গ্যাস কোম্পানীর আয়।
(২১) বেসরকারি কৃষি কলেজ ও কৃষি বিষয়ক শিক্ষা কার্যক্রম হতে উদ্ভিত্ত যে কোন আয়;
(২২) বাংলাদেশের অবস্থিত যেকোন দালান হইতে অর্জিত আয় যাহা কম পক্ষে দশ ফ্ল্যাট বিশিষ্ট পাঁচ তলা দালান নির্মাণ কাল ১লা জুলাই ২০০৯ এবং ৩০ শে জুন ২০১৪ (উভয় দিন সহ ) এর মধ্যে দালান সম্পূর্ণ হইবার তারিখ হইতে দশ বৎসরের জন্য সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড, টঙ্গী উপজেলা, নারায়নগঞ্জ পৌরসভা, গাজীপুর পৌরসভা এবং ঢাকা জেলার যে কোন পৌরসভা এলাকায় উপস্থিত যে কোন দালান ব্যতীত।
(২৩) ক্ষুদ্র ও মাঝারি শিল্প যার বার্ষিক টার্ণওভারের পরিমাণ ৩০ লক্ষ টাকার বেশী নয় উহার আয়;
(২৪) জিরো কুপন বন্ড হতে উদ্ভূত আয়;)
(২৫) সরকার কর্তৃক অনুমোদিত সঞ্চয়ী হিসাব স্কিম হতে অর্জিত সুদ আয় (এসআরও নং ৮৯ আইন আয়কর/২০০৩)
(২৬) একজন করদাতার আয়ের পঞ্চাশ শতাংশ পরিমাণ অর্থ,যা শস্য মেইজ বা ইক্ষু উৎপান থেকে উদ্ভূদ হয়েছে।
(২৭) কোন অর্থ বর্ষে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট আইন, ২০১২ (২০১২ সনের ১৫নং আইন) (Trust of Prime Minister’s Education Assistance Act 2012) (Act no. 15 of 2012) (অপঃ হড়. ১৫ ড়ভ ২০১২) দ্বারা বা তদধীন গঠিত যে কোন তহবিলে করদাতা আয় হতে দানকৃত অর্থ নিম্নে বর্ণিত সর্বোচ্চ সীমা সাপেক্ষে-
ধ) কোন কোম্পানীর আয়ের বিশ শতাংশ (২০%) বা ১২ কোটি টাকা, এতদোভয়ের মধ্যে যেটি কম:
ন) কোম্পানী নয় এরূপ করদাতার আয়ের বিশ শতাংশ (২০%) বা ১ কোটি টাকা, এতদোভয়ের মধ্যে যেটি কম:
Leave a Comment