Largest and fastest growing business Portals
Tweet
মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক সংখ্যা এক কোটি পেরিয়েছে। গ্রাহক সংখ্যা ৬ মাসের ব্যবধানে বেড়ে দ্বিগুণ হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে গত সোমবার মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক সংখ্যা দাঁড়ায় ১ কোটি ২ লাখ ৩৫ হাজার। গত এপ্রিল মাসে গ্রাহক সংখ্যা ছিল ৫০ লাখের কাছকাছি। মাত্র ৬ মাসের ব্যবধানে গ্রাহক সংখ্যা দ্বিগুণ হয়েছে। দেশে ২০১০ সালে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস তথা মোবাইল ব্যাংকিং শুরু হয়। বর্তমানে ১৯টি ব্যাংক এ সেবা দিচ্ছে। আরও ৯টি ব্যাংকের মোবাইল ব্যাংকিং করার অনুমোদন রয়েছে। তবে এখন পর্যন্ত ব্র্যাক ব্যাংক লিমিটেডের সহযোহী প্রতিষ্ঠান ‘বিকাশ’ এবং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং সার্ভিস সাফল্য পেয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত উপকারভোগীদের কাছে দ্রুততম সময়ে পৌঁছানোর লক্ষ্যে মোবাইল ব্যাংকিংয়ের যাত্রা শুরু হয়েছিল। তবে সময়ের ব্যবধানে এ সেবার ব্যাপ্তি বেড়েছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বর্তমানে টাকা পাঠানো, জমা ও উত্তোলন, বেতন-ভাতা পরিশোধ, গ্যাস-বিদ্যুত্সহ ইউটিলিটি বিল পরিশোধ ইত্যাদি সম্ভব হচ্ছে।
পরিসংখ্যান অনুসারে গত অক্টোবর মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দুই হাজার ১৬৪ কোটি টাকা পাঠানো হয়েছে। ব্যাংক থেকে উঠানো হয়েছে এক হাজার ৯৯৫ কোটি টাকা এবং এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর হয়েছে ৭৭৮ কোটি টাকা।
http://www.amardeshonline.com/pages/details/2013/11/14/224465
Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.
Leave a Comment