নতুন উদ্যোক্তাদের জন্য শিল্পপার্ক স্থাপনের দাবি ডিসিসিআই’র

নতুন উদ্যোক্তাদের জন্য শিল্পপার্ক স্থাপনের দাবি ডিসিসিআই’র

নতুন উদ্যোক্তাদের জন্য শিল্পপার্ক স্থাপনের দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। গতকাল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) সঙ্গে মতবিনিময় সভায় ডিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি এ দাবি জানান। ২ হাজার নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিসিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি আবসার করিম চৌধুরী, বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডিসিসিআই পরিচালক এম আবু হোরায়রা, হোসেন এ সিকদার, আব্দুস সালাম এবং মো. শোয়েব চৌধুরী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ডিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি আবসার করিম চৌধুরী বলেন, বেকারত্ব সমস্যা দূর করা ও কর্মসংস্থান সৃষ্টি করতে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। তিনি ক্ষুদ্র ও কুটির শিল্পজাত পণ্যের বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণে বিসিকিকে আরও কার্যকরী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এছাড়া তিনি নতুন উদ্যোক্তাদের জন্য ঢাকা চেম্বার ও বিসিক যৌথভাবে একটি শিল্পপার্ক স্থাপনের প্রস্তাব করেন।
ডিসিসিআই পরিচালক আলহাজ আব্দুস সালাম পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসায়ীদের জন্য এরই মধ্যে কেরানীগঞ্জে নির্ধারিত শিল্প এলাকার উন্নয়নের কাজ আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন করার আহ্বান জানান।
বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ডিসিসিআই গৃহীত ২ হাজার নতুন উদ্যোক্তা তৈরি প্রকল্পকে যুগোপযুগী আখ্যায়িত করে এসব নতুন উদ্যোক্তাকে বিসিক শিল্পনগরীতে শিল্প প্লট পেতে অগ্রাধিকার দেয়া হবে। তিনি আরও জানান, বিসিক শিল্পনগরীতে আলাদা মুদ্রণ শিল্প এলাকা তৈরির কাজ চলছে। তিনি বলেন, আমাদের হস্তশিল্পের পণ্য বিশ্ববাজারে অনেক চাহিদা রয়েছে আর এ বিষয়টি বিবেচনায় রেখে একটি হস্তশিল্প নীতিমালা তৈরির কাজ চলছে।
মতবিনিময় সভায় বিসিকের পরিচালক মো. জাহাঙ্গীর মোল্লা, পরিচালক (অর্থ) মো. মনসুর রেজা চৌধুরী, পরিচালক পাতিত পবন বৈদ্য, মিসেস রামা রানী রায় এবং বিসিক সচিব মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

http://www.amardeshonline.com/pages/details/2013/11/14/224463


About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment