Largest and fastest growing business Portals
Tweet
আগামী ২১ নভেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। তিনি বলেছেন, শ্রমিক ও মালিকপক্ষ উভয়ের জন্য একটি সুন্দর সিদ্ধান্ত আসবে। মালিকদের কাছ থেকে শুধু নিয়ে যাওয়া নয়, তাদেরও তো কিছু দিতে হবে।
গতকাল সচিবালয়ে এক ব্রিফিংকালে শ্রমমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। শ্রমমন্ত্রী বলেন, নিম্নতম মজুরি বোর্ডের সিদ্ধান্তে মালিকপক্ষ রাজি হয়নি। নিয়ম অনুযায়ী ১৪ দিনের মধ্যে আপিল করতে হয়। আশা করছি ২১ নভেম্বরের মধ্যেই মজুরি বোর্ডের ঘোষণা আসবে। তিনি বলেন, হরতাল ও শ্রম অসন্তোষের কারণে বিশ্বে শ্রমবাজার হাতছাড়া হয়ে যাচ্ছে। ৪২ লাখ শ্রমিক এই খাতে কাজ করে। তৈরি পোশাক কারখানা বন্ধ হলে শ্রমিকদের অবস্থা শোচনীয় হবে বলেও মন্ত্রী মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সভাপতি আনিসুল হক, এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুন্সি, আবদুস সালাম মুর্শেদী, আনোয়ারুল আজিম চৌধুরী পারভেজ, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান ও শ্রমসচিব মিকাইল শিপার।
গত ৪ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে নতুন বেতন কাঠামো ঘোষণা করে মজুরি বোর্ড। এ সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে মালিকপক্ষের প্রতিনিধিরা সভা থেকে বেরিয়ে যান। পরেরদিন সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নতুন বেতন কাঠামো প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ এবং ১২টি শ্রমিক সংগঠন।
শ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ডের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কারখানা বন্ধের হুমকি দেয় পোশাক শিল্পের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। দুই সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ৫ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরি ধরে বেতন দেয়া সম্ভব নয়। সর্বোচ্চ ৪ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানায় সংগঠন দুটি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মজুরি বোর্ডকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেয়। এ সময় সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে সারাদেশে একযোগে সব কারখানা বন্ধ রাখার ঘোষণাও দেয়া হয়।
অপরদিকে ন্যূনতম ৮ হাজার ১১৪ টাকা মজুরি করার দাবি জানিয়ে দু’সপ্তাহের আলটিমেটাম দেয় ১২টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১৮ নভেম্বর থেকে ধর্মঘটসহ কঠোর কর্মসূচির হুমকি দেয়া হয় শ্রমিকদের পক্ষ থেকে। গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কার্যালয়ে শ্রমিকদের ১২টি সংগঠনের নেতাদের বৈঠকের পর এ সময়সীমা বেঁধে দেয়া হয়।
www.amardeshonline.com/pages/details/2013/11/12/224249
Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.
Leave a Comment