প্রবাসী-আয় চার মাসে কমেছে ১০ শতাংশ

প্রবাসী-আয় চার মাসে কমেছে ১০ শতাংশ

অক্টোবর মাসে ঈদ ছিল। তার পরও আগের বছরের তুলনায় প্রবাসী-আয় বা রেমিট্যান্স কমেছে। এ সময় প্রবাসী বাংলাদেশিরা ১২৩ কোটি ৪৭ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন।
আগের বছরের একই মাসে এসেছিল ১৪৫ কোটি ৩৭ লাখ। তবে চলতি বছরের আগের মাস অর্থাৎ গত সেপ্টেম্বরের তুলনায় সামান্য বেড়েছে।
আবার, আগের অর্থবছরের প্রথম চার মাসের (জুলাই-অক্টোবর) তুলনায় এবার দেশে রেমিট্যান্স কম এসেছে। কমের পরিমাণ প্রায় ৫১ কোটি ডলার, যা ১০ দশমিক ১২ শতাংশ। মূলত জনশক্তি রপ্তানি কমে যাওয়া এবং ব্যাংকিং চ্যানেলের সঙ্গে খোলাবাজারে ডলারের দরে বড় ব্যবধান থাকায় এমনটা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, এ অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪৫০ কোটি ৪৬ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৫০১ কোটি ২৩ লাখ ডলার।
গত অক্টোবর মাসে ঈদ ছিল। ঈদের মাসে সাধারণভাবে প্রবাসী-আয় বেশি আসে। তারপর প্রবাসী-আয় তেমন একটা বাড়েনি। অক্টোবরে প্রবাসীরা দেশে পাঠান ১২৩ কোটি ৪৭ লাখ ডলার। আগের মাস অর্থাৎ সেপ্টেম্বরে আসে ১০২ কোটি ৬০ লাখ ডলার।
প্রবাসী আয়ের উচ্চ প্রবাহ চলতি হিসাবের ভারসাম্য অনুকূলে ধরে রাখতে বরাবরই সহায়তা করে আসছে।

http://www.prothom-alo.com/economy/article/71413


About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment