Largest and fastest growing business Portals
Tweet
রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য দ্রুত ১০০ কোটি ডলারে উন্নীত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। খবর ইউএনবির।
বাংলাদেশ সফররত রুশ বাণিজ্য প্রতিনিধিদল গত মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতাদের সঙ্গে এক বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করে।
বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ মাত্র ৫৪ কোটি ডলার। ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ রাশিয়া থেকে ৩৩ কোটি ৫৩ লাখ ডলারের পণ্য আমদানির বিপরীতে দেশটিতে ২০ কোটি ৮৩ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে।
সভায় এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার সঙ্গে সরাসরি ব্যাংকিং লেনদেন কার্যক্রম চালু করা গেলে ও অধিকতর বাজার-সুবিধা পাওয়া গেলে দেশটিতে বাংলাদেশের রপ্তানি বাড়বে। বর্তমানে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ মাত্র ৪৮টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে।
সভায় বলা হয়, এসব পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্য, চিংড়ি, চা ইত্যাদি। তবে বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী পণ্য তৈরি পোশাক এখনো এই সুবিধা পায়নি।
এফবিসিসিআয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহ্মদের সভাপতিত্বে বৈঠকে রুশ ফেডারেশনের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী ওয়াই স্লাইউসার, বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্দার এ নিকোলেভ প্রমুখ উপস্থিত ছিলেন।
Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.
Leave a Comment