Largest and fastest growing business Portals
Tweet
নভেম্বর থেকে কারখানা পরিদর্শন শুরু করবে ইইউ ক্রেতাদের জোট
বাংলাদেশের গার্মেন্টস কারখানা ও শ্রমিকদের মানোন্নয়নে গঠিত ইউরোপীয় ইউনিয়নের ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার এন্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ নভেম্বরের শুরু থেকে কারখানা পরিদর্শন শুরু করবে। এই পরিদর্শনে তাদের প্রায় এক বছর সময় লাগবে। পরিদর্শনের জন্য অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে কাজ করতে আগ্রহী তারা। তবে এ জন্য তাদের একটি গাইডলাইন বা দিকনিদের্শনা সরকার ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কাছে চলতি মাসেই জমা দেবে। এটি অক্টোবরের মধ্যে চূড়ান্ত হবে এবং নভেম্বর থেকে পরিদর্শন কার্যক্রম শুরু হবে। গতকাল অ্যাকর্ড এর একটি প্রতিনিধি দল বিজিএমইএ'র নেতাদের সাথে এক বৈঠককালে এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠক শেষে বিজিএমইএ'র সহসভাপতি শহীদুল্লাহ আজিম উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, অ্যাকর্ড এ প্রক্রিয়ায় ১ হাজার ৮০০ গার্মেন্টস কারখানা পরিদর্শন করবে। এর আগে ১ হাজার ৫শ' কারখানা ৯ মাসের মধ্যে পরিদর্শন করার কথা ছিল। কিন্তু কারখানার সংখ্যা বেড়ে যাওয়ায় পরিদর্শনের সময়ও তিন মাস বাড়িয়ে এক বছর করা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাকর্ড এর প্রতিনিধি রসি হার্স্ট, সিয়ার অ্যানসেল্ফ, সেলিমা আখতার, ফিলিপ চেম্বারলিন। এছাড়া বিজিএমইএ'র সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, সহসভাপতি এস এম মান্নান কচি প্রমুখ। কারখানার মানোন্নয়ন নিয়ে অ্যাকর্ড এর এই প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশ সফর করছেন।
Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.
Leave a Comment