ল্যস্ফীতি কমাতে সুদের হার বাড়িয়েছে ভারত

ল্যস্ফীতি কমাতে সুদের হার বাড়িয়েছে ভারত

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া মুদ্রাস্ফীতি দমাতে আবারো সুদের হার বাড়ালো। এ নিয়ে গত ১৮ মাসে ১২ বারের মত সুদের হার বাড়ালো দেশটির কেন্দ্রীয় ব্যাংক। রেপো হার ২৫ পয়েন্ট ভিত্তিতে বাড়িয়ে সোয়া আট শতাংশ করা হয়েছে। গেল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্র পরিচালিত তেল ফার্ম ক্ষতি পোষাতে তেলের দাম ৫ শতাংশ বাড়িয়েছে। বিশ্লে­ষকরা এর মাধ্যমে মূল্যস্ফীতি পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশংকা করেছেন।

ভারতের অর্থ সচিব আর এস গুজরালের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে মন্থর প্রবৃদ্ধি ও উচ্চ মাত্রার মূল্যস্ফীতি নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন। উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এভাবে মূল্যস্ফীতি বাড়তে থাকলে সুদের হার বাড়াবে কেন্দ্রীয় ব্যাংক। সরকার চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি সাড়ে আট শতাংশে নির্ধারণ করেছে। আগামী মার্চে চলতি অর্থবছর শেষ হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সুদের হার বাড়ানোর চাপ পড়ছে দ্রব্যমূল্যের উপর, যা সাধারন ভোক্তার ক্রয় ক্ষমতা কমিয়ে দিচ্ছে। সাম্প্রতিক পেট্রোলের দাম বাড়াকে তারা ক্রমাগত মূল্যস্ফীতির আগুনে ঘি ঢালার মতই মনে করছেন। গত দুই বছরে পেট্রোলের দাম অন্তত ১২ দফা বেড়েছে। মে মাসে অয়েল ফার্ম পেট্রোলের দাম লিটার প্রতি ৫ রুপি বাড়িয়েছে। কিন্তু ভারতের অয়েল কর্পোরেশন দিল­ীসহ দেশব্যাপী তিন দশমিক ১৪ রুপি বেড়ে ৬৬ দশমিক ৮৪ রুপি হওয়ার ঘোষণা দিয়েছিল। গত বছর ভারতের সরকার সরকারীভাবে পরিচালিত ফার্মকে পেট্রোলের দাম নির্ধারণের দায়িত্ব দিয়েছে কিন্তু গরীব জনসাধারণকে রক্ষার চেষ্টা হিসেবে ডিজেল, কেরোসিন ও রান্নার গ্যাসের দাম নিজস্ব তত্ত্বাবধানে রেখেছে। জ্বালানীর অব্যাহত মূল্যবৃদ্ধি ভারতের মধ্যবিত্ত শ্রেণীকে বেশ ভোগাচ্ছে। এ কারনে সরকার এ শ্রেনীর কাছে দ্রুত তার জনপ্রিয়তা হারাচ্ছে। বিরোধীদল ইতিমধ্যে এ মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে।

সোম, ১৯ সেপ্টেম্বর ২০১১,

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment