Largest and fastest growing business Portals
Tweet
বিনিয়োগ ও দানকৃত অংকের কর রেয়াত
নির্দিষ্ট কয়েকটি খাতে করদাতার বিনিয়োগ/চাঁদা থাকলে করদাতা বিনিয়োগজনিত কর রেয়াত পান। মোট আয়ের উপর আরোপযোগ্য আয়করের অংক থেকে কর রেয়াতের অংক বাদ দিলে প্রদেয় করের অংক পাওয়া যায়। একজন করদাতার বিনিয়োগজনিত কর রেয়াত পরিগণনার ক্ষেত্রে নি¤œরূপ ২টি বিষয় বিবেচিত হয়:
(ক) করদাতার মোট আয়:
(খ) রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অংক (eligible amount)
রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অংক (eligible amount) হবে-
(i) রেয়াত পাওয়ার যোগ্য খাতে করদাতার প্রকৃত বিনিয়োগ/চাঁদার পরিমাণ;
(ii) করযোগ্য মোট আয়ের (৮২সি ধারার (২) উপ-ধারায় বর্ণিত উৎস/উৎসসমূহ হতে প্রাপ্ত আয় এবং কর অব্যহতি প্রাপ্ত বা হ্রাসকৃত করহার প্রযোজ্য এমন আয় থাকলে তা ব্যতীত) ২৫%;
(iii) ১ কোটি ৫০ লক্ষ টাকা; অথবা এই তিনটির যেটি কম।
মোট আয় ও অনুমোদযোগ্য অংক (বষরমরনষব ধসড়ঁহঃ) এর ভিত্তিতে আয়কর রেয়াতের পরিমাণ নিম্নরূপ হারে নির্ধারিত হবে:
| মোট আয় | রিবেট |
| যদি মোট আয় ১৫ লক্ষ টাকার অধিক না হয় | ১৫% হারে |
| যদি মোট আয় ১০ লক্ষ টাকার অধিক হলে | ১০% হারে |
বিনিয়োগ জনিত রেয়াত দাবির জন্য পৃথক তফসিল রয়েছে। নতুন রিটার্ন ফরমে তফসিলটি 24 ডি নামে চিহ্নিত। নতুন রিটার্ন দাখিলকারী করদাতা বিনিয়োগ দাবি করলে রেয়াত পাওয়ার যোগ্য বিনিয়োগ বা দান নতুন প্রবর্তিত তফসিল ২৪-ডি এ উল্লেখপূর্বক মূল রিটার্নের সাথে সংযুক্ত করতে হবে এবং বিনিয়োগ বা দানের প্রমাণপত্র রিটার্নের সাথে দাখিল করতে হবে।
বিনিয়োগের খাতঃ একজন করদাতার বিনিয়োগ ও দানের সম্ভাব্য খাতের তালিকা নীচে দেয়া হলোঃ
* জীবন বীমার প্রিমিয়াম।
* সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা।
* স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা।
* কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা।
* সুপার এনুয়েশন ফান্ড প্রদত্ত চাঁদা।
* যে কোন তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কীমে
বার্ষিক সর্বোচ্চ ৬০,০০০ টাকা বিনিয়োগ।
* সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ।
* বাংলাদেশের ষ্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত কো¤পানির শেয়ার, স্টক,
মিউচ্যুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ;
* বাংলাদেশ সরকার ট্রেজারী বন্ডে বিনিয়োগ;
দানঃ
* জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান;
* যাকাত তহবিলে দান।
* জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোন দাতব্য হাসপাতালে দান।
* প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান।
* মুক্তিযুদ্ধ যাদুঘরে প্রদত্ত দান।
* আগাঁ খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কে দান।
* আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান।
* ICDDRB তে প্রদত্ত দান।
*CRP , সাভার এ প্রদত্ত দান।
* সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান।
* এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ এ দান।
* ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান।
* মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোন প্রতিষ্ঠানে অনুদান;
উদাহরণের সাহায্যে অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতার পরিমাণ এবং কর রেয়াত কিভাবে পরিগণনা
করা হবে তা নিম্নে দেখানো হলোঃ
(১). ধরা যাক, জনাব সালাউদ্দিন একজন সরকারি বেতনভোগী করদাতা। তাঁর বেতন খাত, গৃহসম্পত্তি ও সঞ্চয়পত্রের সুদ খাতে আয় রয়েছে। ২০১৯-২০ কর বছরে উক্ত আয়ের পরিমাণ নিম্নরূপ:
| আয়ের খাত | পরিমাণ (৳) |
| (ক) বেতন খাতে আয় | ৭,১৮,২০০ |
| (খ) ব্যাংক সুদ আয় | ১,২০,০০০ |
| নিয়মিত উৎসের আয় | ৮,৩৮,২০০ |
| (গ) সঞ্চয়পত্রের সুদ খাতে আয় (৮২সি ধারায়) | ৫০,০০০ |
| (সঞ্চয়পত্রের সুদ হতে ৫% হারে উৎসে কর কর্তনের পরিমাণ ২,৫০০) | |
| মোট আয় | ৮,৮৮,২০০ |
জনাব সালাউদ্দিনের রেয়াত পাওয়ার যোগ্য খাতে মোট প্রকৃত বিনিয়োগের পরিমাণ ছিল নিম্নরূপ:
| ক্রম | বিনিয়োগের খাত | পরিমাণ (৳) |
| ১. | ভবিষ্যৎ তহবিলে আইন, ১৯২৫ অনুযায়ী প্রযোজ্য ভবিষ্য তহবিলে প্রদত্ত চাঁদা | ৯৬,০০০ |
| ২. | কল্যাণ তহবিলে প্রদত্ত চাঁদা এবং গোষ্ঠি বীমা স্কীমের কিস্তি | ১,০৮০ |
| ৩. | নতুন সঞ্চয়পত্র ক্রয় | ১,০০,০০০ |
| ৪. | জীবন বীমার কিস্তি প্রদান | ১২,০০০ |
| ৫. | ষ্টক এক্সচেঞ্জ তালিকাভূক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ | ৫,০০০ |
| মোট প্রকৃত বিনিয়োগ, দান ইত্যাদি | ২,১৪,০৮০ |
রেয়াত পূর্ববর্তী করদায় হবে নিম্নরূপ:
| মোট আয় | করের পরিমাণ (৳) |
| সঞ্চয়পত্রের সুদ বাদে নিয়মিত উৎসের আয় ৮,৩৮,২০০ এর উপর প্রযোজ্য আয়কর: | |
|
প্রথম ২,৫০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর |
শুন্য |
|
পরবর্তী ৪০০,০০০ টাকার উপর ১০% |
৪০,০০০ |
|
অবশিষ্ট ১৮৮,২০০ টাকা আয়ের উপর ১৫% |
২৮,২৩০ |
|
সঞ্চয়পত্রের সুদ আয়ের জন্য প্রদেয় কর: |
|
| সঞ্চয়পত্রের সুদ আয় ৫০,০০০ উপর উৎসে কর্তিত কর | ২,৫০০ |
| রেয়াত পূর্ববর্তী করদায় | ৭০,৭৩০ |
জনাব সালাউদ্দিনের তথ্য অনুযায়ী রেয়াতের জন্য অনুমোদযোগ্য অংক (eligible amount) হবে:
| (ক) | মোট প্রকৃত বিনিয়োগ, দান ইত্যাদি | ২,১৪,০৮০ | |
| (খ) | সঞ্চয়পত্রের সুদ ৮২সি ধারার আয় হওয়ায় উক্ত আয় বিনিয়োগ রেয়াতের অনুমোদনযোগ্য সর্বোচ্চ সীমা নির্ধারণ পর্যায়ে বিবেচিত হবে না । তাই অনুমোদনযোগ্য অংক বিবেচনার জন্য উক্ত আয় ব্যতীত মোট আয় দীড়ায় (৮,৮৮,২০০-৫০,০০০) ৮,৩৮,২০০ টাকা ।যার উপর ২৫% হারে ২০৯,৫৫০ | ২,০৯,৫৫০ | |
| (গ) | ১,৫০,০০,০০০ | ||
| অনুমোদনযোগ্য অংক (eligible amount) [(ক) বা (খ) বা (গ), এ তিনটির মধ্যে যেটি কম] | ২,০৯,৫৫০ |
কর রেয়াতের পরিমান :
করদাতার মোট আয় ১৫ লক্ষ টাকার অধিক না হওয়ায় কর রেয়াতের পরিমাণ হবে অনুমোদনযোগ্য অংক (eligible amount) ২,০৯,৫৫০ টাকার ১৫% অর্থাৎ ৩১,৪৩৩ টাকা ।
নীট প্রদেয় কর:
নীট প্রদেয় করের পরিমাণ (৭০,৭৩০-৩১,৪৩৩) ৩৯,২৯৭
বাদঃ উৎসে কর্তিত কর ২২,৫০০
অবশিষ্ট প্রদেয় করের পরিমাণ ৩৬,৭৯৭
(২) ধরা যাক, জনাব ফয়েজ আহমেদ ২০১৯-২০২০ কর বছরে মোট আয়ের পরিমাণ ১২,০০,০০০ বিভিন্ন খাতে তার মোট বিনিয়োগ/দানের পরিমাণ নিম্নরূপ:
| ক্রম | খাত | পরিমাণ (৳) |
| ১. | জীবন বীমার কিস্তি প্রদান | ৬০,০০০ |
| ২. | ডিপোজিট পেনশন স্কীমে বিনিয়োগ | ১২০,০০০ |
| ৩. | সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ | ২০০,০০০ |
| ৫. | যাকাত তহবিলে দান | ৫০,০০০ |
| মোট প্রকৃত বিনিয়োগ, দান ইত্যাদি | ৪৩০,০০ |
জনাব ফয়েজ আহমেদের কর রেয়াত ও করদায়ের পরিমাণ হবেনিম্নরূপ:
কর রেয়াতযোগ্য বিনিয়োগ/দান:
| ক্রম | খাত | পরিমাণ (৳) |
| ১. | জীবন বীমার কিস্তি প্রদান | ৬০,০০০ |
| ২. | ডিপোজিট পেনশন স্কীমে বিনিয়োগ (২ক ও ২খ এর মধ্যে যেটি কম) | ৬০,০০০ |
| ২ক. প্রকৃত বিনিয়োগ ১,২০,০০০ | ||
| ২খ. অনুমোদনযোগ্য সীমা ৬০,০০০ | ||
| ৩. | সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ | ২০০,০০০ |
| ৪. | যাকাত তহবিলে দান | ৫০,০০০ |
| মোট প্রকৃত বিনিয়োগ, দান ইত্যাদি | ৩.৭০,০০০ |
রেয়াত র্পূবর্বতী করদায়
| প্রথম ২.৫০.০০০ টাকা পর্যস্ত মোট আয়ের উপর | শূন্য |
| পরবর্তী ৪.০০.০০০ টাকার উপর ১০% হারে | ৪০.০০৩ |
| পরবর্তী ৫.০০.০০০ টাকার উপর ১৫% হারে | ৭৫.০০০ |
| অবশিষ্ট ৫০.০০০ টাকা আয়ের উপর ২০% | ১০,০০০ |
| মোট | ১,২৫.০০৩ |
রেযাতের জন্য অনুমোদনযোগা অংক (eligible amount)
| (ক) | মোট প্রকৃত বনিযি়োগ, দান ইত্যাদি | ৩৭০,০০০ | |
|
(খ) |
মোট আয়ের ১২,০০,০০০ টাকার ২৫% ৩০০,০০০ | ৩০০,০০০ | |
| (গ) | ১,৫০,০০,০০০ | ||
| অনুমোদনযোগ্য অংক ((eligible amount) [(ক) বা (খ) বা (গ), এ তনিটরি মধ্যে যটেি কম] |
৩০০,০০০ |
কর রেয়াতের পরিমান :
করদাতার মোট আয় ১৫ লক্ষ টাকার অধিক হওয়ায় কর কর রেয়াতের পরিমান করতে হবে :
৩,০০,০০০ টাকার ১০% অর্থাত ৩০,০০০ টাকা
ফলে নীট প্রদেয় করের পরিমান দাঁড়াবে (১,২৫,০০০-৩০,০০০) টাকা ।
(৩) ধরা যাক, একজন সরকারি বেতনভোগী করদাতার বেতন ও বোনাস খাত, ব্যাংক সুদ, গৃহ সম্পত্তি, লভ্যাংশ, সঞ্চয় পত্রের সুদ খাতে আয় রয়েছে । ২০১৯-২০২০ কর বছরে উক্ত খাত সমূহে মোট আয়ের পরিমান ছিলো৫,০০,০০০।
উক্ত কর দাতা প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডে ২,০০০ টাকা, কল্যান তহবিল ও গোষ্টী বীমা বাবদ মাসিক যথাক্রমে ৫০ টাকা এবং ৪০ টাকা চাঁদা দিয়ে থাকেন । তিনি ৫০,০০০ টাকা র তিন বৎসর মেয়াদী সঞ্চয় পত্র ক্রয় করেছেন এবং জীবন বীমার প্রিমিয়ার বাবদ বাৎসরিক ৩,০০০ টাকা দিয়েছেন । তিনি তফসিল ব্যাংক ডিপোজিট পেনশেন স্কীমে (ডিপিএস) প্রতি মাসে ৫০০ টাকা জমা করেছেন । এছাড়া সংশ্লিষ্ট কর বছরে শেয়ার ৫,০০০ বিনিয়োগ করা হয়েছে । করদাতার মোট আয় ৫,০০,০০০ টাকার বিপরীতে অনুমোদন যোগ্য বিনিয়োগ ভাতা, বিনিয়োগের জন্য আয় কর রেয়াত ও করদায় পরিগননা নিম্নে উল্লেখ করা হলো ।
| মোট আয় | করহার | করের পরিমান |
| প্রথম ২,৫০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর | শুন্য | শুন্য |
| পরবর্তী ২,৫০,০০০ টাকা আয়ের উপরে ......... | ১০% | ২৫,০০০ |
| রেয়াত পরবর্তী করদায় | ২৫,০০০ |
করক রেয়াতের জন্য প্রকৃত বিনিয়োগ
(ক) প্রভিডেন্ট ফান্ডে চাঁদা (২,০০০ * ১২) = ২৪,০০০
(খ) কল্যান তহবিল ও গোষ্টী বীমা তহবিলে চাঁদা
(৫০+৪০) টাকা * ১২ মাস = ১,০৮০
(গ) সঞ্চয় পত্রে বিনিয়োগ = ৫০,০০০
(ঘ) জীবন বীমা প্রিমিয়ার প্রদান =৩,০০০
(ঙ)ডিপিএস জমা (৫০০*১২ মাস ) =৬,০০০
(চ) শেয়ার বিনিয়োগ = ৫,০০০
৮৯,০৮০
রেয়াতের জন্য অনুমোদন যোগ্য অংক (eligible amount):
| (ক) | মোট প্রকৃত বিনিয়োগ, দান ইত্যাদি | ৮৯,০৮০ | |
| (খ) | মোট আয়ের ৫,০০,০০০ টাকার ২৫% | ১২৫,০০০ | |
| (গ) | সর্বচ্চো সীমা | ১৫০,০০০ | |
| অনুমোদন যোগ্য অংক (eligible amount) [(ক) বা (খ) বা (গ) , এ তিনটির মধ্য যেটি কম | ৮৯,০৮০ |
কর রেয়াতের পরিমান:
করদাতার মোট আয় ১৫ লক্ষ টাকার অধিক না হওয়ায় কর রেয়াতের পরিমান হবে অনুমোদন যোগ্য আংক (eligible amount) ৮৯,০৮০ এর ১৫% অর্থাৎ (৮৯,০৮০)
মোট আয়ের উপর কর প্রযোজ্য
Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.
Leave a Comment