অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ

 অর্থ আইন ২০১৯ দ্বারা আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ তে ধারা ১৯BBBBB এর সন্নিবেশ [আবাসিক বাড়ি/এ্যাপার্টমেন্ট নির্মাণ/ক্রয়ে  বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান]: 

১৯BBBBB ধারা অনুযায়ী একজন করদাতা যদি আবাসিক প্রয়োজনে বাড়ি বা এ্যাপার্টমেন্ট ক্রয়ে/নির্মাণে  বিনিয়োগ করেন এবং সংশিষ্ট বাড়ি বা এ্যাপার্টমেন্টের বা জমির  পরিমাপের উপর নির্দিষ্ট হারে কর প্রদান করেন তাহলে কর বিভাগ কর্তৃক বিনিয়োগের উৎস সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন করা হবে না। নিম্নের সারণীতে বাড়ি/এ্যাপার্টমেন্টের অবস্থানভেদে করের হার দেখানো হলো :

বাড়ি/ এ্যাপার্টমেন্ট এর অবস্থান  কর হার

১। গুলশান মডেল টাউন, বনানী, বারিধারা, মতিঝিল      বাণিজ্যিক এলাকা, দিলকুশা বাণিজ্যিক এলাকায় 

(ক) ২০০ বর্গমিটার আয়তনের মধ্যে হলে

(খ) ২০০ বর্গমিটার এর অধিক আয়তনের ক্ষেত্রে

- প্রতি বর্গমিটারে ৪ হাজার টাকা

-প্রতি বর্গমিটারে ৫ হাজার ৫ শত  টাকা

 ২। ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকা, ডিওএইচএস, মহাখালী, লালমাটিয়া হাউজিং সোসাইটি, উত্তরা মডেল টাউন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা ক্যান্টনমেন্ট কারওয়ান বাজার, বিজয়নগর, সেগুনবাগিচা এবং নিকুঞ্জ; চট্টগ্রামের পাঁচলাইশ, খুলশি, আগ্রাবাদ এবং নাসিরাবাদ এলাকায় 

(ক) ২০০ বর্গমিটার আয়তনের মধ্যে হলে

(খ) ২০০ বর্গমিটার এর অধিক আয়তনের ক্ষেত্র

 

-প্রতি বর্গমিটারে ৩ হাজার টাকা

-প্রতি বর্গমিটারে ৩ হাজার ৫শত টাকা

৩। ক্রমিক নং ১ ও ২ এ  বর্ণিত এলাকা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্যান্য এলাকা এবং অপরাপর সিটি কর্পোরেশনভূক্ত এলাকায় 

(ক) ১২০ বর্গমিটার আয়তনের মধ্যে হলে

(খ) ১২০ বর্গমিটারের  বেশি কিন্তু ২০০ বর্গমিটারের কম

(গ) ২০০ বর্গমিটারের অধিক হলে 

 -প্রতি বর্গমিটারে ৮ শত টাকা

-প্রতি বর্গমিটারে ১ হাজার টাকা

-প্রতি বর্গমিটারে ১ হাজার ৫শত টাকা

 ৪। জেলা সদরে অবস্থিত পৌরসভায়

 (ক) ১২০ বর্গমিটার আয়তনের মধ্যে হলে

(খ) ১২০ বর্গমিটারের  বেশি কিন্তু ২০০ বর্গমিটারের কম

(গ) ২০০ বর্গমিটারের অধিক হলে

-প্রতি বর্গমিটারে ৩০০ টাকা

-প্রতি বর্গমিটারে ৫০০ টাকা

   প্রতি বর্গমিটারে ৭০০ টাকা

 ৫। অন্যান্য এলাকায় 

(ক) ১২০ বর্গমিটার আয়তনের মধ্যে হলে

(খ) ১২০ বর্গমিটারের  বেশি কিন্তু ২০০ বর্গমিটারের কম

(গ) ২০০ বর্গমিটারের অধিক হলে  

-প্রতি বর্গমিটারে ২০০ টাকা

-প্রতি বর্গমিটারে ৩০০ টাকা    

-প্রতি বর্গমিটারে ৫০০ টাকা

তবে আয়কর বিভাগের কোন আইনি কার্যক্রমের ফলে এ ধরনের ঘোষনা প্রদান করা হলে সে ক্ষেত্রে বর্গমিটার প্রতি ১০০ শতাংশ অধিক হারে কর প্রদান করতে হবে ।   এছাড়া এই ধারার অন্যান্য বিধান পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে ।  

এ পদ্ধতিতে বিনিয়োগ প্রদর্শনের ক্ষেত্রে নিম্নবর্নিত শর্ত পরিপালন করতে হবে :

- যে বছর নির্মাণ সমাপ্ত হয়েছে অথবা প্রযোজ্য ক্ষেত্রে রেজিস্ট্রেশন/পজেশন হস্তান্তর সমাপ্ত হয়েছে সে বছরের সাথে সংশিষ্ট কর বছরে এরূপ বিনিয়োগ প্রদর্শন/ঘোষণা করতে হবে।

- কোন করদাতা যদি ইতোপূর্বে দেশের যে কোন সিটি কর্পোরেশন এলাকায় এক বা একাধিক এ্যাপার্টমেন্ট বা বাড়ির মালিক হন তাহলে এ পদ্ধতিতে নতুন কোন বিনিয়োগের ঘোষণা

প্রদান করলে ঐ করদাতাকে বাড়ি বা এ্যাপার্টমেন্ট ক্রয়ে/ নির্মাণে বিনিয়োগের ক্ষেত্রে উপরোক্ত সারণী অনুযায়ী প্রদেয় করের অতিরিক্ত ২০% কর প্রদান করতে হবে। একইভাবে কোন করদাতা যদি একই সাথে একাধিক বাড়ি অথবা এ্যাপার্টমেন্ট ক্রয়ে/ নির্মাণে বিনিয়োগ এ পদ্ধতিতে ঘোষণা প্রদান  করতে চান তাহলে ঐ করদাতাকেও এরূপ একাধিক বাড়ি অথবা এ্যাপার্টমেন্ট প্রত্যেকটির জন্য প্রযোজ্য হারের অতিরিক্ত ২০% কর প্রদান করতে হবে। 

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment